কিউট আন্তর্জাতিক নারী আর্চারি টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সফলভাবে সম্পন্ন হলো ‘তৃতীয় কিউট আন্তর্জাতিক নারী আর্চারি টুর্নামেন্ট ২০২৬’। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সারা দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় নারী আর্চাররা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক জনাব মো. দৌলতুজ্জামান খান। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও মেডেল তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাক্তার ইসমাত।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন মোট ৬২ জন উদীয়মান ও অভিজ্ঞ নারী আর্চার। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে যারা স্বর্ণ (গোল্ড) মেডেল জিতেছেন তাদের ১০ হাজার টাকা এবং রৌপ্য (সিলভার) মেডেল বিজয়ীদের ৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
এমএমএম/