নিরাপত্তা শঙ্কায় পিএসএল, ক্রিকেটারদের সতর্ক করল অস্ট্রেলিয়া

সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। সীমান্তের এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনার পর এবার আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবর এসেছে। যার ফলে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আগামী ২৬ মার্চ পর্দা উঠবে এবারের পিএসএলের। এই আসরে বেশ কয়েকজন অজি ক্রিকেটার খেলার কথা রয়েছে। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকাদের খেলার কথা থাকলেও এখন শঙ্কা দেখা দিয়েছে। কারণ অস্ট্রেলিয়ার সরকার খেলোয়াড়দের পাকিস্তানে যাওয়ার অনুমতি দিলেও সতর্ক করে দিয়েছে।
পাকিস্তানে যেতে দিলেও পেশোয়ারে 'ভ্রমণ না করার' পরামর্শ দেওয়া হয়েছে। অথচ এই শহরেও পিএসএলের ম্যাচ রয়েছে। ২৮ মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দলেই অজি ক্রিকেটার আছে।
পেশোয়ার থেকে ম্যাচ সরাতে হলে সূচিতে পরিবর্তন আনতে হবে। ফলে সূচি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখার কথাও জানানো হয়েছে। প্রয়োজনে ব্যক্তিগত বিমানের মাধ্যমে দ্রুত সরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বিদেশি খেলোয়াড়দের।
বিজ্ঞাপন
এইচজেএস