বিপিএলের চ্যাম্পিয়ন দল রাজশাহী সবাইকে দিল আইফোন

বিপিএল শেষ হয়েছে মাস দেড়েকের বেশি সময় হলো। এরপর দিন পেরিয়ে মাস গেলেও বিতর্ক শেষ হয়নি। বিশেষ করে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের টাকা পাওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে চলতি মাসে ঢাকা ক্যাপিটালস বাদে সকল ফ্র্যাঞ্চাইজিরা বকেয়া পারিশ্রমিক বুঝে পেয়েছে।
বিজ্ঞাপন
এরপর চ্যাম্পিয়ন দল এবং রানার্স-আপ দলও প্রাইজমানি বুঝে পায়। সবশেষ রাজশাহী ওয়ারিয়র্স তাদের দেশি সকল ক্রিকেটারদের আপডেট মডেলের আইফোন উপহার দিয়েছে। গতকাল ১৫ ক্রিকেটার এবং ১০ কোচিং স্টাফের সদস্যরা বুঝে পেয়েছেন আইফোন ১৭ প্রো ম্যাক্স।
দলটির মালিক জানিয়েছেন, ক্রিকেটারদের দেয়া কথা রাখতে পেরে খুশিও টিম ম্যানেজমেন্ট। জিসান আলম, রিপন মণ্ডল, ওয়াসি সিদ্দিকিরা হাসিখুশি হয়েই গ্রহণ করেছেন এই ফোন। ঈদের আগে স্বাভাবিকভাবেই এমন উপহার তাদের সামনের দিনে ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।
এদিকে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স-আপ দল চট্টগ্রাম রয়্যালস পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। সব দল ক্রিকেটারদের অর্থ বুঝিয়ে দিলেও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা এখনো সব অর্থ বুঝে পাননি। কবে পাবেন সেটিও জানা যায়নি।
বিজ্ঞাপন
এসএইচ/এমএমএম