দেশের মাটিতে সাকিবের খেলার ইতি হোক, চান মুশফিকও

বাংলাদেশের ইতিহাসে সেরা অ্যাথলেট কে? কাউকে যদি প্রশ্নটি করা হয় কি উত্তর আসবে সেটিও নিশ্চয়ই অনুমান করতে পারছেন। হ্যাঁ, খুব বড় কোনো বিতর্ক ছাড়া সাকিব আল হাসানকেই বলা যায় দেশের ইতিহাসে সেরা অ্যাথলেট। তবে এ নিয়ে তর্ক থাকলেও “দেশসেরা ক্রিকেটার সাকিব” এমন কথা এক বাক্যে সবাই মেনে নেবেন। কারণটাও নিশ্চয় অজানা নয়।
বিজ্ঞাপন
১৯৮৭ সালের এই দিনে (২৪ মার্চ) মাগুরায় জন্মগ্রহণ করেন বিশ্ব ক্রিকেটের এই তারকা ক্রিকেটার। মাগুরার আলোকদিয়া মাঠ থেকে বিকেএসপি হয়ে মিরপুর মাঠ কাঁপিয়ে ছোট্ট ফয়সাল রাজত্ব করেছেন বাইশগজে।
সাকিবের জন্মদিনে সতীর্থ ক্রিকেটার থেকে শুরু করে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। যেমনটা জানিয়েছেন দীর্ঘ সময় একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা মুশফিকুর রহিমও। রাজনৈতিক কারণে দেশে ফিরতে না পারা সাকিব দেশের মাটিতেই খেলার ইতি টানতে চেয়েছিলেন।
এবার মুশফিকও বললেন, দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।
বিজ্ঞাপন
এদিকে, সাকিবের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।’ এ ছাড়া আরও অনেকেই টাইগার অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছেন।
এফআই