পিএসএল শুরুর একদিন আগে দল পেলেন থিকশানা

আগামীকাল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের। টুরনামেন্ট শুরুর একদিন আগে দলের শক্তি বাড়ালো হায়দরাবাদ কিংসমেন। লঙ্কান স্পিনার মাহিশ থিকশানাকে দলে ভিড়িয়েছে তারা।
বিজ্ঞাপন
থিকশানাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করে হায়দরাবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘দারুণ ফর্মে থাকা বোলার মাহিশ থিকশানা এখন হায়দরাবাদ কিংসমেনের অংশ।’
এবারই প্রথম পিএসএলে খেলবেন থিকশানা। তবে আইপিএলসহ একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। এর আগে আইএলটি-টোয়েন্টি, এসএ-টোয়েন্টি, সিপিএল ও এলপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে ৮৩ টি-টোয়েন্টি খেলে ৮২টি উইকেট নিয়েছেন থিকশানা। যেখানে তার ইকোনমি রেট ৭.০৮। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৫৫ ম্যাচে ৭.০৭ ইকোনমিতে ২৩০ উইকেট শিকার করেছেন এই রহস্য স্পিনার।
বিজ্ঞাপন
হায়দরাবাদ কিংসমেন স্কোয়াড:
মার্নাস লাবুশেন (অধিনায়ক), হাসান খান (সহ-অধিনায়ক), উসমান খান, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, সাইম আইয়ুব, মোহাম্মদ আলি, কুশল পেরেরা, মুহাম্মদ ইরফান খান, শায়ান জাহাঙ্গীর, গ্লেন ম্যাক্সওয়েল, হাম্মাদ আজম, রাইলি মেরেডিথ, শরজিল খান, আসিফ মেহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলি, তায়্যাব আরিফ, মাহিশ থিকশানা ও আহমেদ হুসাইন।
এইচজেএস