বিজ্ঞাপন

নিউজিল্যান্ড সিরিজের ফিটনেস ক্যাম্পে ক্রিকেটাররা

অ+
অ-
নিউজিল্যান্ড সিরিজের ফিটনেস ক্যাম্পে ক্রিকেটাররা

ঈদের ছুটি কাটিয়ে মাঠে ক্রিকেট ফিরতে শুরু করেছে। আজ (শুক্রবার) থেকে জাতীয় দলের তিন ফরম্যাটের রাডারে থাকা ক্রিকেটাররা শুরু করেছেন অনুশীলন। মূলত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে এই প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। 

বিজ্ঞাপন

ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও রেখেছেন নির্বাচকরা। সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি কোচ সোহেল ইসলামের উপস্থিতিতে প্রথম দিনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।

প্রথম সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করার পর শুরু হবে ব্যাট-বলের স্কিল ট্রেনিং। এদিকে আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে হলেও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে। 

বিজ্ঞাপন

এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের ফ্লাডলাইটের নিচে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই দ্বিপাক্ষিক লড়াইয়ের।

এসএইচ/এফএইচএম