১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রভসিমরন সিং ও কুপার কনোলির জুটিতে জয়ের ভিত পেয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু অল্প সময়ের মধ্যে কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচটি কঠিন করে ফেলে তারা। যদিও শেষ পর্যন্ত ৩ উইকেটে জয় পেয়েছে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন দলটিই।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান করে গুজরাট। জবাবে ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাঞ্জাব।
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাঞ্জাব। কাগিসো রাবাদার করা ইনিংসের দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৭ রানে আউট হন ওপেনার প্রিয়াংস আর্য। দ্বিতীয় উইকেট জুটিতে গুজরাটের বোলারদের তুলোধূনো করতে থাকেন প্রভসিমরন সিং ও কুপার কনোলি। দুজনে গড়েন ৭৬ রানের জুটি।
এই জুটি ভাঙার পর অল্প সময়ের মধ্যে আরও কয়েকটি উইকেট হারায় পাঞ্জাব। এসময় জয়ের স্বপ্ন বুনছিল গুজরাট। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করতে দেননি কুপার কনোলি। শেষ পর্যন্ত খেলে গিয়ে পাঞ্জাব জয় উপহার দেন তিনি। ফিফটি পূরণের পর তিনি অপরাজিত থাকেন ৭২ রানে।
বিজ্ঞাপন
এছাড়া শ্রেয়ার আইয়ার ১৮, নেহাল ওয়াধেরা ৩, শশাঙ্ক সিং ৪, মার্কাস স্টোয়নিস শূন্য, মার্কো ইয়ানসেন ৯ ও জাভিয়ার বার্টলেট ১১ রান করেন।
গুজরাটের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। একটি করে উইকেট নেন চারজন বোলার।
এর আগে চন্ডীগড়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে গুজরাট। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ওপেনার সাই সুদর্শন। আউট হন ১১ বলে ১৩ রানে। দলকে ভালো একটি জুটি উপহার দেন অধিনায়ক শুবমান গিল ও জস বাটলার। ৩৯ রানে গিল ও ৩৮ রানে বাটলার আউট হন। আর আউট হওয়ার আগে ১৭ বলে ২৫ রান করেন গ্লেন ফিলিপস।
বিজ্ঞাপন
এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি পরবর্তী ব্যাটাররা। ওয়াশিংটন সুন্দর ১৮ ও শাহরুখ খান ৪ রান করে আউট হন। আর ১১ রানে রাহুল তেওয়াতিয়া ও শূন্য রানে রশিদ খান অপরাজিত থাকেন।
এমএমএম/
