বিজ্ঞাপন

ঘরোয়াতে পারফর্ম করেও সুযোগ মেলেনি, অবসর প্রসঙ্গে যা বললেন শামি

অ+
অ-
ঘরোয়াতে পারফর্ম করেও সুযোগ মেলেনি, অবসর প্রসঙ্গে যা বললেন শামি

গত চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি মোহাম্মদ শামি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ৬৭ উইকেট নেওয়ার পরেও তাকে ব্রাত্য করে রেখেছেন ভারত জাতীয় দলের নির্বাচকরা। দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকলেও ৩৫ বছরের এই পেসার এখনই অবসরের কথা ভাবছেন না।

বিজ্ঞাপন

এ বার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলবেন শামি। গত নিলামের আগে সানরাইজার্স হায়দরাবাদ থেকে তাকে কিনেছে এই দল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শামিকে প্রশ্ন করা হয়, 'অবসর নিয়ে কিছু ভাবছেন?'

অবসরের প্রশ্নে শামি বলেছেন, 'যে দিন ক্রিকেট আর ভালো লাগবে না, সেদিন সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে অবসর নিয়ে কিছুই ভাবছি না। এই ধরনের ভাবনা নিরুৎসাহিত করে।'

'অবসরের ব্যাপারটা ব্যক্তিগত। কেউ ক্লান্ত হয়ে পড়লে অবসরের কথা ভাবে। কোনও বিষয় একঘেয়ে লাগলে ক্লান্তি আসে। আগেও বলেছি, যে দিন সকালে ঘুম ভাঙার পর ক্রিকেট একঘেয়ে মনে হবে, সে দিনই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেব।'-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এ বার নতুন দলের হয়ে আইপিএল খেলবেন শামি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'বোলার হিসাবে নিজের ১০০ শতাংশ দিতে চাই। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমি শুধু চেষ্টাই করতে পারি। নিজের ভাগ্য পরিবর্তন করতে পারি না। বাকিটা দেখা যাবে।'

এইচজেএস