বিজ্ঞাপন

শাদাবের অলরাউন্ড পারফরম্যান্সে ইসলামাবাদের সহজ জয়

অ+
অ-
শাদাবের অলরাউন্ড পারফরম্যান্সে ইসলামাবাদের সহজ জয়

বল হাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটিং লাইনআপে ধস নামানোর পর দুর্দান্ত ব্যাটিংও করলেন ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক শিাদাব খান। তার অলরাউন্ড পারফরম্যান্স ও সামির মিনহাসের ঝোড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয়ই পেয়েছে তারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৩ রান করে কোয়েটা। জবাবে ৮ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় ইসলামাবাদের।

বিজ্ঞাপন

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই উইকেট হারায় ইসলামাবাদ। ১৯ বলে ১৮ রানে ডেভন কনওয়ে ও ৪ বলে ২ রানে আউট হন আন্দ্রেস গৌস।

এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি ইসলামাবাদ ইউনাইটেডকে। তৃতীয় উইকেট জুটিতে ওপেনার সামির মিনহাস ও শাদাব খানের দুর্দান্ত ব্যাটিং দলকে জয় এনে দেয়। দুজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ১২৮ রানের জুটি। দুজনই ফিফটির দেখা পেয়েছেন। মাত্র ৪৮ বলে আটটি চার ও তিনটি ছক্কার মারে ৮২ রান করেন মিনহাস।

আর ৬৯ রানে অপরাজিত থাকেন শাদাব খান। মাত্র ৩৯ বলে খেলা তার এই ইনিংসটি পাঁচটি চার ও চারটি ছক্কায় সাজানো। ৬৯ রানের পাশাপাশি তিনটি উইকেট নেওয়ায় ম্যাচসেরা নির্বাচিত হন শাদাব।

বিজ্ঞাপন

এর আগে লাহোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সৌধ শাকিল। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। ৫ ওভারে আসে ৫০ রান। ১৫ বলে ২১ রান করে আউট হন শামিল হুসাইন। আরেক ওপেনার ও দলনেতা সৌধ শাকিল করেন ২৬ বলে ৪২ রান। আর দ্বিতীয় উইকেটে খেলতে নামা খাজা নাফি করেন ১৮ রান।

সুবিধা করতে পারেননি বেন ম্যাকডারমুট ও বেভন জ্যাকব। ৩ রানে ম্যাকডারমুট ও শূন্য রানে জ্যাকবস সাজঘরের পথ ধরেন। এরপর ষষ্ঠ উইকেটে উইকেটে ৯০ রানের জুটি গড়েন হাসান নেওয়াজ ও টম কারান। ফিফটি পূরণের পর ৩৬ বলে ৬৬ রান করেন নেওয়াজ। আর কারান করেন ২২ বলে ২৯ রান।

ইসলামাবাদের হয়ে ৪ ওভার বল করে মাত্র ২৩ রানের খরচায় সর্বোচ্চ ৩টি উইকেট নেন শাদাব খান। আর একটি করে উইকেট নেন সালমান এরশাদ ও ইমাদ ওয়াসিম।

বিজ্ঞাপন

এমএমএম/