বিজ্ঞাপন

আইপিএল

সবচেয়ে দামি ক্রিকেটারের ব্যাটে ৩ ম্যাচে ২৪ রান, যে ব্যাখ্যা সাবেক তারকার

অ+
অ-
সবচেয়ে দামি ক্রিকেটারের ব্যাটে ৩ ম্যাচে ২৪ রান, যে ব্যাখ্যা সাবেক তারকার

বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের সর্বশেষ মিনি নিলামে ইতিহাস গড়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। যদিও ২৫.২০ কোটি রুপি পারিশ্রমিকের এই তারকা প্রথমে বোলিং নিয়ে সমালোচনার মুখে পড়েন। পিঠের চোট কাটিয়ে উঠলেও, তাকে এখনও বোলিংয়ের অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এদিকে, ব্যাটিংয়েও বলার মতো কিছু করতে পারছেন না গ্রিন। ৩ ম্যাচে করেছেন স্রেফ ২৪ রান।

বিজ্ঞাপন

আর্থিক অঙ্ক, প্রত্যাশা ও নানা সমালোচনার চাপেই গ্রিনের এমন ফর্ম বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার দাবি– অতীতেও টপঅর্ডারে নিজের সামর্থ্য দেখিয়েছেন গ্রিন, ফলে তার পজিশন বদলানোর বিপক্ষে। তবে প্রয়োজনে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন ফিঞ্চ। চলমান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিন ম্যাচে যথাক্রমে ১৮, ২ ও ৪ রান করেছেন গ্রিন। গতকাল বৃষ্টিতে কলকাতা ও পাঞ্জাব কিংসের ম্যাচ ভেস্তে না গেলে তাকে আরও কড়া সমালোচনায় পড়তে হতো!

গ্রিনের পারফরম্যান্স নিয়ে ইএসপিএন ক্রিকইনফোর ‘স্ট্র্যাটেজিক টাইমআউট’ অনুষ্ঠানে ফিঞ্চ বলেন, ‘তিন ম্যাচের একটি ছিল রানআউট, এটি তার ভুলের অংশ নয়। যদিও বাকি দুই ম্যাচে আউট ছিল। সম্ভবত এখানে (তার মাঝে) আতঙ্ক কাজ করছে, কারণ অতীতে তাকে এমন দেখা যায়নি। মুম্বাই ইন্ডিয়ান্সে থাকাকালে তার পারফরম্যান্স খেয়াল করুন, সেখানে সম্পূর্ণ ভিন্ন মনোভাব ছিল।’ ২০২৩ আসরে মুম্বাইয়ের হয়ে তিন নম্বরে ব্যাট করে ১৬ ম্যাচে ৫০.২২ গড় এবং ১৬০.২৮ স্ট্রাইকরেটে ৪৫২ রান করেছিলেন গ্রিন।

Blessing Muzarabani celebrates his maiden IPL wicket with Cameron Green, Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, IPL, Kolkata, April 2, 2026

‘এখন ক্রিজে তাকে ক্ষণস্থায়ী মনে হচ্ছে। তবে তাকে নিচে (ব্যাটিং অর্ডার) নামিয়ে দেবেন না। হয়তো আরও উপরের দিকে নামান অথবা বিশ্রাম দিন’, আরও যোগ করেন ফিঞ্চ। তিনি অবশ্য গতকাল বৃষ্টির কারণে কাভারে পিচ ঢেকে রাখার পরও কলকাতা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা করেছেন। যা গ্রিনসহ অন্য ব্যাটারদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে বলেও দাবি সাবেক এই অজি অধিনায়কের।  

বিজ্ঞাপন

ফিঞ্চ বলেন, ‘যে উইকেট একদিন যে কাভারের নিচে ছিল, সেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া, আকাশে তখন আবারও বৃষ্টির ঘনঘটা– এটি কোনো বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নয়। এটি আমার কাছে সতর্ক সংকেত। এরপর তারা ২৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলে। তখন আসলে ব্যাটিং করা উচিত হয়নি। তখনও মেঘ ছিল, এ অবস্থায় আপনি বৃষ্টির প্রত্যাশাই তো করবেন। অবশ্যই কারও বলা দরকার ছিল যে, পরে বৃষ্টি হতে পারে। সে কারণে রানচেজ করা ভালো। ডিএলএস সমীকরণও পরে ব্যাট করা দলের পক্ষে ভূমিকা রাখে। এসব তথ্য তো আপনার থাকার কথা, তা সত্ত্বেও কীভাবে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন বুঝলাম না।’

এএইচএস