বিজ্ঞাপন

লাল বলের বিসিএলে কোচের দায়িত্বে হান্নান-তালহাসহ আরো যারা

অ+
অ-
লাল বলের বিসিএলে কোচের দায়িত্বে হান্নান-তালহাসহ আরো যারা

সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে লাল বলের বিসিএল। জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক সিরিজ, আর বাকিরা দেশের ঘরোয়া এই টুর্নামেন্টে খেলবেন। এপ্রিলের তৃতীয় সপ্তাহে (২১ এপ্রিল) শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লঙ্গার ভার্সন ক্রিকেট।

বিজ্ঞাপন

ইতমধ্যে কোচিং স্টাফও চূড়ান্ত হয়ে গিয়েছে। যেখানে সেন্ট্রাল জোনের হয়ে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন মিজানুর রহমান বাবুল, সহকারী সাইফুল ইসলাম। নর্থ জোনের প্রধান কোচ হান্নান সরকার এবং সহকারী নাজমুল ইসলাম। ইস্ট জোনের প্রধান কোচ রাজিন সালেহ এবং সহকারী তালহা জুবায়ের। অন্যদিকে সাউথ জোনের প্রধান কোচ তুষার ইমরান সহকারী ডলার মাহমুদ। 

বিষয়টি ঢাকা পোস্টকে বিসিবির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। প্রথম দুই রাউন্ড হবে জাতীয় দলের ক্রিকেটাররাসহ। তারা মে মাসের ১ তারিখ পর্যন্ত লিগটিতে খেলবেন। এরপর পাকিস্তান সিরিজ শুরু হয়ে যাবে, ফলে বাকি ক্রিকেটারদের এখানে রিপ্লেস করা হবে।

টুর্নামেন্টের খেলা শুরু হবে সিলেট পর্ব দিয়ে। এ ছাড়া রাজশাহী, বগুড়া ও ঢাকার মধ্যে হতে পারে। প্রথম দুই রাউন্ডের মধ্যে তিনদিন করে আবার বিরতি রয়েছে। তারপর শেষ রাউন্ড হবে, এর আগে পাঁচদিনের বিরতি। শেষ রাউন্ডটা শুরু হতে পারে মে মাসের ৬-৭ তারিখ। 

বিজ্ঞাপন

এসএইচ