বিজ্ঞাপন

পাকিস্তান সিরিজে বেঞ্চে, কিউই সিরিজে সুযোগ পাবেন সৌম্য?

অ+
অ-
পাকিস্তান সিরিজে বেঞ্চে, কিউই সিরিজে সুযোগ পাবেন সৌম্য?

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি সৌম্য সরকারের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই তাকে ডাগআউটে বসে কাটাতে হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও অপরিবর্তিত বাংলাদেশের স্কোয়াড। ফলে দলে আছেন সৌম্য। আজ (শনিবার) দল ঘোষণার পরে তাকে ‘দলের গুরুত্বপূর্ণ সম্পদ’ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বিজ্ঞাপন

সাবেক এই অধিনায়ক বলেন, ‘দুই দিন প্র্যাকটিস দেখলাম সৌম্য’র। একটা জিনিস খুব ইমপ্রেসিভ লেগেছে, যেভাবে অফস্পিন হ্যান্ডেল করছে। স্পিনে সেট হওয়ার আগে একটু দুর্বলতা ছিল। অনেক উন্নতি করেছে। হি ইজ ইম্পরট্যান্ট এসেট ফর দ্য টিম।’

dhakapost

সামনে বাংলাদেশের ব্যস্ত সূচিতে সৌম্য’র সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী বাশার, ‘প্রচুর খেলা আছে, সবাই সুযোগ পাবে। ওর মতো খেলোয়াড় বেঞ্চে থাকা মানে আমাদের দল অনেক স্ট্রং, সুযোগ অবশ্যই পাবে। এমন চাই না সৌম্য ৩ ম্যাচ সুযোগ, এরপর বেঞ্চে বসে থাক। আমার পয়েন্ট হচ্ছে যাকে দেখব ভালো করে দেখব, যখন কাউকে নিয়ে আসব তাকেও বেশি করে সুযোগ দেব। কাউকে আনলে সহজে বের (বাদ) করব না।’

বিজ্ঞাপন

এদিকে, সবশেষ সিরিজসহ সাম্প্রতিক সময়ে ফর্মে নেই সাইফ হাসান। কিউইদের বিপক্ষে সিরিজে আছেন তিনিও। সাইফকে নিয়ে বাশার বলেন, ‘সাইফ যেহেতু খেলেছে, জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ নিয়ে কী ভাবছে। তবে আমার মনে হয় তাকে আরেকটু সুযোগ দেওয়া উচিত। সৌম্য যখন ফিরে আসবে এটুকু নিশ্চয়তা দিতে পারি ২-৩ ম্যাচ খারাপ করলে চলে যাবে না, লম্বা সময় সুযোগ পাবে।’

এসএইচ/এএইচএস