বিজ্ঞাপন

কোচিংয়ে আসছেন লেভেল থ্রি কোর্স পাস করা রাজ্জাক

অ+
অ-
কোচিংয়ে আসছেন লেভেল থ্রি কোর্স পাস করা রাজ্জাক

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদে ছিলেন আব্দুর রাজ্জাক। বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার কারণে পরিচালক পদে নেই রাজ্জাকও। তবে এবার নতুন ভূমিকাতে আসার কথা জানালেন তিনি। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং পেশায় যুক্ত হতে চান রাজ্জাক। 

বিজ্ঞাপন

ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে রাজ্জাক জানিয়েছেন নিজের ইচ্ছার কথা। কয়েকটি দলের সঙ্গে কথাও হচ্ছে বলে জানা গিয়েছে। দ্রুতই হয়তো কোনো সিদ্ধান্তের কথা জানা যাবে। গেল বছরের সেপ্টেম্বরে নির্বাচনের পর বিসিবির নারী বিভাগ এবং পরে এইচপি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। 

এবার কোচিং পেশায় মনোনিবেশ করতে চাচ্ছেন রাজ্জাক। লেভেল থ্রি কোর্স গত বছর সম্পন্ন করেছিলেন তিনি, সেই পরীক্ষায় পাশও করেছেন। সবমিলিয়ে লেভেল থ্রি পাস করা কোচ হিসেবেই প্রথমবার যুক্ত হচ্ছেন এই পেশায়। 

এর আগে ২০২১ সালে সব ধরনের খেলা থেকে অবসর গ্রহণ করেন রাজ্জাক। এরপর যোগ দেন বিসিবির নির্বাচক প্যানেলে। সেখানে ৪ বছরের বেশি সময় ধরে কাজ করেন সুনামের সঙ্গে। পরে সেই দায়িত্ব ছেড়ে যোগ দিয়েছিলেন পরিচালনা পর্ষদে। এবার আসছেন ক্রিকেটারদের শেখাতে।

বিজ্ঞাপন

এসএইচ/এফএইচএম