বিজ্ঞাপন

চেন্নাইয়ের ৭৩০ দিনের অপেক্ষার অবসান

অ+
অ-
চেন্নাইয়ের ৭৩০ দিনের অপেক্ষার অবসান

চেন্নাই সুপার কিংসের টানা দুই ম্যাচ জেতার অনুভূতি ভোঁতা হতে বসেছিল। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল (মঙ্গলবার) ৩২ রানে জিতে এই অপ্রাপ্তি ঘুচাল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ঠিক দুই বছরে প্রথমবার টানা দুটি জয় পেল তারা। ২০২৪ সালের ১৪ এপ্রিল শেষবার তারা টানা দুই ম্যাচ জিতেছিল।

বিজ্ঞাপন

টসে হেরে ভারি শিশিরের মধ্যে বোলিং করা সত্ত্বেও দারুণ এই জয়ে টেবিলের তলানি থেকে উঠে আসল চেন্নাই এবং চার পয়েন্ট পাওয়া অন্য চারটি দলের সঙ্গে যোগ দিলো। চিপুকে এই হারে পাঁচ ম্যাচ শেষেও জয়খরা কাটাতে পারল না কলকাতা।

সাঞ্জু স্যামসন, ডেভাল্ড ব্রেভিস ও আয়ুশ মাত্রের ব্যাটে চড়ে ১৯২ রান করে চেন্নাই। তারপর আনশুল কাম্বোজ ও খলিল আহমেদ পাওয়ার প্লের মধ্যে ফিন অ্যালেন ও সুনিল নারিনের বড় উইকেট নেন। প্রথম ৬ ওভারেই কলকাতার ৩৬ রানের দ্বিগুণ রান করা চেন্নাই তাদের স্পিনারদের দিয়ে আট ওভার বোলিং করিয়ে ৪৭ রানের বিনিময়ে চার উইকেট তুলে নেয়।

আগেভাগে বিদায়ের শঙ্কায় থাকা কলকাতার বোলিংয়ে কিছু উন্নতির ছাপ দেখা গেছে বরুণ চক্রবর্তী ফেরার কারণে। কিন্তু তাদের ব্যাটিং দুর্দশা কাটেনি। যদিও নারিনকে তারা ওপেনিংয়ে ব্যাট করতে পাঠায়।

বিজ্ঞাপন

সাঞ্জু স্যামসন আবার ব্যাটে রান পেয়েছেন। ৩২ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৮ রান করেন তিনি। তারপর কেবল চল্লিশের ঘর পার করেছেন ব্রেভিস (৪১)। আয়ুশের ১৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৩৮ রানের ইনিংসও ছিল কার্যকরী। এই তিন জনের ব্যাটে দুইশর কাছাকাছি রান করে চেন্নাই।

তারপর পাওয়ারে প্লেতে কাম্বোজ ও খলিলের বোলিংয়ের পর নুর আহমেদ জাদু দেখান। এই আফগান স্পিনার তার টানা দুই ওভারে ফেরান আজিঙ্কা রাহানে, ক্যামেরন গ্রিন ও রিংকু সিংকে। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন নুর। ৭ উইকেটে ১৬০ রানে থামে কলকাতা।

এফএইচএম/