হামজাকে নিয়েই বাংলাদেশের একাদশ

ইংল্যান্ড থেকে গত পরশু দিন বিকেলে ভিয়েতনামে পৌঁছান হামজা দেওয়ান চৌধুরী। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তাকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ভিয়েতনামের বিপক্ষে তিনি একাদশেই আছেন।
বিজ্ঞাপন
গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন।
অধিনায়ক জামাল ভূঁইয়া আবার একাদশে জায়গা হারিয়েছেন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।
এজেড/এফএইচএম