একে তো কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা, তার ওপর ছন্দে নেই ক্লাবের জার্সিতে। সেসব ছাপিয়ে দারুণ এক অ্যাসিস্টে সান্তোসকে জেতালেন নেইমার জুনিয়র। আরেক গোলেও তার অবদান রয়েছে। যাতে ভর করে ক্লাব দে রেমোর বিপক্ষে ২-০ গোলে জিতেছে সান্তোস। তবে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞায় নেইমার পরবর্তী ম্যাচ মিস করবেন। যে কারণে রেফারির ওপর ক্ষোভ ঝাড়লেন তিনি।
বিজ্ঞাপন
ব্রাজিল কোচ আনচেলত্তি শতভাগ ফিটনেস থাকা সাপেক্ষে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন। সেক্ষেত্রে স্কোয়াড ঘোষণার আগে ১৪ ম্যাচ বাকি ছিল সান্তোসের। সেই শর্ত পূরণে নেমে আজ পুরো ম্যাচেই খেললেন নেইমার। যদিও ৮৬ মিনিটে হলুদ কার্ডে দেখায় (সবমিলিয়ে তৃতীয় হলুদ কার্ড) তাকে পরের ম্যাচে দলের বাইরে থাকতে হবে। তাই পারফরম্যান্স ও চোটের কোনো ঝামেলা না থাকলেও রেফারির সিদ্ধান্তে বেশ বিরক্ত এই সেলেসাও তারকা।
— Fabrizio Romano (@FabrizioRomano) April 2, 2026
সান্তোসের পরবর্তী ম্যাচটি ফ্ল্যামেঙ্গোর মতো বড় দলের বিপক্ষে। যা নিজেকে ফিট দেখানোর মতো গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারত নেইমারের জন্য। হলুদ কার্ড দেখার আগে প্রতিপক্ষ ফুটবলার দিয়েগো হার্নান্দেজ নেইমারকে পেছন থেকে কড়া ফাউল করেন। যার প্রতিক্রিয়ায় তিনি তেড়ে যান হার্নান্দেজের দিকে। সতীর্থরাও যোগ দেয় সেই বাদানুবাদ ও ধাক্কাধাক্কি পর্বে। পরবর্তীতে নেইমারকে কার্ড দেখান রেফারি সাভিও পেরেইরা। যা অন্যায় বলে দাবি এই তারকা ফরোয়ার্ডের, ‘রেফারির আচরণ রীতিমতো অশ্রদ্ধার পর্যায়ে চলে যাচ্ছে। সে ম্যাচের তারকা হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার আচরণ মোটেও সম্মানজনক নয়। কারও কথা শুনতে চায় না। সবখানে আধিপত্য বজায় রাখতে চায়।’
বিজ্ঞাপন
‘তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। আমাকে পেছন থেকে ফাউল করা হয়েছে। কোনো দরকার ছিল না। আর ওটাই প্রথম ফাউল নয়, তৃতীয় কিংবা চতুর্থ ফাউল। আমি তার কাছে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছি। এটা অন্যায়’, আরও যোগ করেন নেইমার। কার্ডজনিত নিষেধাজ্ঞা সম্ভবত তার ক্ষোভের বড় কারণ। এমন কিছু না ঘটলে খোশমেজাজেই মাঠ ছাড়তে পারতেন নেইমার।
— DataFut (@DataFutebol) April 2, 2026
বিজ্ঞাপন
এর আগে ব্রাজিলিয়ান সিরি আ-র ম্যাচটিতে সান্তোসের দুটি গোলেই ভূমিকা ছিল এই তারকা। বক্সে তার ভাসিয়ে দেওয়া বল পেয়ে ৪০ মিনিটে গোল করেন সান্তোস মিডফিল্ডার থাসিয়ানো ৮২ মিনিটে নেইমারের আরেকটি রক্ষণচেরা পাস গঞ্জালো এসকোবার হয়ে পান ময়জেস, তার গোলে ২-০ ব্যবধানে রেমোকে হারায় সান্তোস। এই জয়ের পর ৯ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ক্লাবটি পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে রয়েছে।
এএইচএস
