বিজ্ঞাপন

রিয়ালের ‘৯ ফাইনালের’ প্রথমটিতে বিশ্রামে ভিনিসিয়ুস!

অ+
অ-
রিয়ালের ‘৯ ফাইনালের’ প্রথমটিতে বিশ্রামে ভিনিসিয়ুস!

আগামীকাল (শনিবার) লা লিগায় মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে ভিনিসিয়ুস জুনিয়রকে মূল্যায়ন করা হবে। ক্লাবের হেড কোচ আলভারো আরবেলোয়া বললেন, ব্রাজিল তারকা তার সাবেক মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কাছ থেকে ‘যথেষ্ট বিশ্রাম পাননি।’ ক্লান্তির কারণে তাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার ইঙ্গিত পাওয়া গেল কোচের কথায়।

বিজ্ঞাপন

ফ্রান্সের কাছে আগের বৃহস্পতিবার ২-১ গোলে ব্রাজিলের হারের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলা পাঁচ খেলোয়াড়ের একজন ছিলেন ভিনিসিয়ুস। গত বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে ৬৭ মিনিট খেলেন তিনি।

আগামী মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। আরবেলোয়া তার তারকা ফরোয়ার্ডকে নিয়ে সতর্ক। সেটাই স্বাভাবিক, কারণ আন্তর্জাতিক বিরতির আগে ম্যানসিটি ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে টানা দুইবার জোড়া গোল করেন তিনি।

আরবেলোয়া বললেন, ‘সে ক্লান্ত কারণ আমার বন্ধু কার্লো তাকে যথেষ্ট বিশ্রাম দেয়নি, যেটা স্বাভাবিক। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের ওপর চাপ অনেক বেশি। ভিনির ওপর ম্যাচের প্রচণ্ড চাপ রয়েছে। আজ দেখব তার কেমন লাগছে এবং তারপর আমরা সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

লা লিগায় আর ৯ ম্যাচ বাকি। মাদ্রিদ ক্লাব শীর্ষ দল বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পেছনে। একই দিন কাতালানরা মুখোমুখি হবে অ্যাতলেটিকোর বিপক্ষে। রিয়াল আন্তর্জাতিক বিরতির আগে টানা পাঁচ ম্যাচ জিতে দারুণ ফর্মে ছিল। আরবেলোয়ার আশা, তাদের ছন্দে কোনো ব্যাঘাত ঘটাবে না এই বিরতি।

তিনি বললেন, ‘লা লিগায় আমাদের ৯টি ফাইনাল। লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, কোনো প্রতিযোগিতাতে ভুল করার অবকাশ নেই। তবে আমরা এখনক কেবল মায়োর্কাকে নিয়ে ভাবছি। এটা খুব কঠিন ম্যাচ। বর্তমান পরিস্থিতি আমার জন্য লাখ লাখ সতর্ক সংকেত বাজিয়ে দিয়েছে। বসন্ত এসে গেলে, রিয়াল মাদ্রিদ তাদের সেরাটা দেয়।’

এফএইচএম/