সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। দলবদল নিয়ে চলা সব গুঞ্জন উড়িয়ে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড নিশ্চিত করেছেন, তিনি খুব শিগগিরই রিয়ালের সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বর্তমান চুক্তির মেয়াদের আর মাত্র ১২ মাস বাকি থাকায় ফুটবল বিশ্বে ভিনিসিয়ুসকে নিয়ে দলবদলের গুঞ্জন তুঙ্গে ছিল। তবে বায়ার্ন ম্যাচের সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, ‘আমি এখানে দীর্ঘ সময় থাকতে চাই। আমার চুক্তির এক বছর বাকি থাকলেও আমি খুব শান্ত আছি। প্রেসিডেন্টের (ফ্লোরেন্তিনো পেরেজ) আমার ওপর পূর্ণ আস্থা আছে। সঠিক সময়ে আমি চুক্তি নবায়ন করব। কারণ এটিই আমার স্বপ্নের ক্লাব।’
জাবি আলোনসো বিদায় নেওয়ার পর আলভারো আরবেলোয়া দায়িত্ব নিতেই বদলে গেছেন ভিনিসিয়ুস। আরবেলোয়ার সাথে তার সম্পর্ক তিনি কিংবদন্তি কার্লো আনচেলত্তির সাথে তুলনা করেছেন।
ভিনিসিয়ুসের মতে, আরবেলোয়া তার ওপর আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন এবং মাঠে তার ভূমিকা সম্পর্কে পরিষ্কার করে দিয়েছেন।
বিজ্ঞাপন
ব্যক্তিগত সব জল্পনা একপাশে সরিয়ে ভিনিসিয়ুসের বর্তমান লক্ষ্য এখন বায়ার্ন মিউনিখকে হারানো। তিনি মনে করেন, বার্নান্যুর দর্শক এবং খেলোয়াড়দের রসায়নই চ্যাম্পিয়নস লিগের বড় ম্যাচগুলোর ভাগ্য বদলে দেয়। ভিনিসিয়ুস বলেন, ‘‘একটি শক্তিশালী দল আসছে, কিন্তু এই ধরণের ম্যাচে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আশা করছি, আমরা ভালো কিছু করতে পারব।’
এমএমএম/
