• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. তথ্যপ্রযুক্তি

ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক
৮ অক্টোবর ২০২৫, ১১:০৩
অ+
অ-
ফেসবুকে আসছে ইনস্টাগ্রামের ফিচার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা। নতুন এই আপডেটে রিলস ফিডে আসছে ইনস্টাগ্রামের মতো “ফ্রেন্ড বাবলস” ও আরও বুদ্ধিমান এআই-নির্ভর সাজেশন সিস্টেম। 

বিজ্ঞাপন

মেটার দাবি, এই আপডেট ফেসবুককে আরও ব্যক্তিগত ও প্রাণবন্ত করে তুলবে। যেখানে ব্যবহারকারীরা বন্ধুদের সঙ্গে বেশি যুক্ত থাকবেন এবং পছন্দের কনটেন্ট সহজেই খুঁজে পাবেন।

মঙ্গলবার মেটা ঘোষণা দেয়, নতুন রিলস অ্যালগরিদমে এখন নতুন ও সাম্প্রতিক ভিডিওগুলো অগ্রাধিকার পাবে। অর্থাৎ ব্যবহারকারীরা তাদের স্ক্রল করার সময় আগের তুলনায় ৫০ শতাংশ বেশি নতুন রিলস দেখতে পাবেন। একই সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর রিকমেন্ডেশন টুল। যা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী কনটেন্ট সাজিয়ে দেবে।

মেটার ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট জগজিৎ চাওলা বলেন, “যদি কোনো ব্যবহারকারী এআই-তৈরি কনটেন্টে আগ্রহ দেখান, সিস্টেম তা বুঝে একই ধরনের কনটেন্ট আরও বেশি দেখাবে। আবার কেউ যদি এসব পছন্দ না করেন, তবে অ্যালগরিদম তা দ্রুত শনাক্ত করে সেই ধরণের ভিডিও কম দেখাবে।”

বিজ্ঞাপন

নতুন ইন্টারফেসে যুক্ত হয়েছে সহজ ‘Not Interested’ বোতাম, ভিডিও সেভ ও পার্সোনাল কালেকশন সাজানোর সুবিধা। এতে ব্যবহারকারীরা এখন নিজের দেখার অভিজ্ঞতা নিজে কিউরেট করতে পারবেন। শুধুমাত্র অ্যালগরিদমের উপর নির্ভর করতে হবে না।

রিলস ফিড এখন “এই মুহূর্তে কী ঘটছে”–এর উপর জোর দেবে। অর্থাৎ নতুন, সাম্প্রতিক এবং সময়োপযোগী কনটেন্টই বেশি দেখা যাবে। টিকটকের মতোই ভিডিওর নিচে এখন এআই-চালিত সার্চ সাজেশন আসবে। যেখানে ব্যবহারকারীর দেখা ভিডিও ও আগ্রহের ভিত্তিতে কিছু কিওয়ার্ড সাজেস্ট করা হবে। এতে কনটেন্ট অনুসন্ধান আরও সহজ হবে।

চাওলা বলেন, “আমরা চাই ফেসবুক আবার মানুষের নেটওয়ার্ক হয়ে উঠুক। যেখানে বন্ধুদের কার্যক্রম চোখে পড়বে।”

বিজ্ঞাপন

ফেসবুকের নতুন এই উদ্যোগ দেখাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জেনারেটিভ এআই এখন কত গভীরভাবে যুক্ত হয়েছে। চাওলা নিশ্চিত করেছেন, ওপেনএআইয়ের সোরা বা মিডজার্নি–এর মতো টুলে তৈরি ভিডিওগুলোও ফেসবুকের অ্যালগরিদমে মানুষের তৈরি ভিডিওর মতোই বিবেচিত হবে।

ফেসবুক জানায়, তাদের এআই সিস্টেম এখন ব্যবহারকারীর নেতিবাচক প্রতিক্রিয়া ক্লিককেও বিশেষ গুরুত্ব দেয়। যাতে অনাকাঙ্ক্ষিত কনটেন্ট দ্রুত বাদ যায়।

এই আপডেটের মাধ্যমে মেটা স্পষ্ট করছে, তারা শুধু ভিডিও ওয়াচ টাইম বাড়াতে নয় বরং মানুষের মধ্যে সামাজিক সংযোগ পুনরুদ্ধার করতেও কাজ করছে।

ফেসবুকের মতে, এই নতুন রিলস অভিজ্ঞতা প্ল্যাটফর্মটিকে আরও জীবন্ত, প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীকেন্দ্রিক করে তুলবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইন্সটাগ্রামফেসবুক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ