বিজ্ঞাপন
দানানির মোবিন
পাকিস্তানি অভিনেত্রী মডেল এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দানানির মোবিন। ২০২১ সালে একটি মজার ভিডিও— “পার্টি হো রহি হ্যায়” ভাইরাল হওয়ার পর রাতারাতি তারকা বনে যান। সেই ভাইরাল মুহূর্তই তার শোবিজ জগতে আসার পথ খুলে দেয়।
নিজের স্বতঃস্ফূর্ততা, হাস্যরস ও প্রাণবন্ত ব্যক্তিত্ব দিয়ে দানানি অল্প সময়েই তরুণ প্রজন্মের হৃদয় জয় করেন। সোশ্যাল মিডিয়ায় তার রয়েছে মিলিয়নের বেশি ভক্ত, আর তিনি ধীরে ধীরে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপন জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন।
দানানিরের অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হলো - ‘সিন্ফ-এ-আহান’, ‘মুহাব্বত গুমশুদা মেড়ি’, ‘মিম সি মুহাব্বত’ , ‘ভেরি ফিল্মি’, ‘টিম মুহাফিয’। ‘মিম সি মুহাব্বত’ নাটকে ‘রোশি’ চরিত্রে অভিনয় করে বাংলাদেশের দর্শকদের মাঝে পরিচিতি লাভ করে।