• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ক্যাম্পাস

ঢাবিতে ‘কোর্স ফি মুক্ত’ নাট্য কর্মশালা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২২ আগস্ট ২০২৫, ১৭:১১
অ+
অ-
ঢাবিতে ‘কোর্স ফি মুক্ত’ নাট্য কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই বিপ্লব উপলক্ষ্যে কোর্স ফ্রি মুক্ত নাট্য কর্মশালা শুরু হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ এর অধিক তরুণ নাট্যকর্মী উপস্থিত ছিলেন। কর্মশালায় ৬টি মঞ্চ ও টেলিভিশন নাটকের জন্য প্রযোজনা ভিত্তিক কর্মশালা পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টায় ঢাবির আরসি মজুমদার অডিটোরিয়ামে স্বাপ্নিক থিয়েটার, নট নাট্য থিয়েটার ও সেন্টার ফর বাংলাদেশ থিয়েটারের যৌথ আয়োজনে এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এর আগে, ৮ শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নিতে আবেদন করেন। পরে যাচাই-বাছাই শেষে ১৫০ জনকে নির্বাচিত করা হয়।

স্বাপ্নিক থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি এইচ এম তানভীর হাসানের সঞ্চালনায় নাট্যশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সভাপতি হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক তানজিনা বিনতে নূর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাপ্নিক থিয়েটারের ঢাবি সভাপতি এইচ এম খালিদ হাসান তরুণ নাট্যকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্বপ্ন, মেধা আর উদ্যমই একদিন মঞ্চকে আলোকিত করবে। এই কর্মশালা শুধু অভিনয়ের প্রশিক্ষণ নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধ হয়ে সমাজকে সুন্দর করার এক যাত্রা। আপনারা যদি নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে চর্চা করেন, তাহলে আপনাদের হাত ধরেই শুরু হবে এক নতুন পথচলা, যেখানে সৃজনশীলতা ও মানবিকতা মিলেমিশে গড়ে তুলবে এক শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, ২৪ এর অভ্যুত্থানে মিডিয়া যেমন স্বৈরাচারবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে ৯০ এর এরশারদ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিশেষ করে পথনাটক ভূমিকা রেখেছিল। একসময় টিএসসিতে অনেক বড় বড় নাট্যশিল্পীরা আসতেন, কাজ করতেন। কিন্তু বর্তমানে টিএসসি কেন্দ্রিক তেমন কাজ দেখা যায় না। আজকে এখানে নাট্যাঙ্গনের গুণিজনরা ও তরুণ নাট্যপ্রেমী এসেছেন। তাদেরসহ আয়োজকদের ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যমেই সুস্থ ধারার সংস্কৃতি অক্ষুণ্ন থাকবে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হবে।

তিনি বলেন, ঢাবিতে এত স্থাপনা কিন্তু নজরুলকে নিয়ে কোন কিছু নেই। নজরুল আমাদের জাতির সকল সংকটে প্রেরণার উৎস ছিল। তার গান-কবিতা নিয়ে আলোচনা হলেও নাটক নিয়ে চর্চা হয় না। এখন সময় এসেছে নজরুলের নাটক নিয়ে চর্চা করার।

সভাপতির বক্তব্যে তানজিনা বিনতে নূর বলেন, এই কর্মশালায় আপনারা মঞ্চ নাটক ও টিভি নাটকের কাজ শিখতে পারবেন। এর মাধ্যমে আপনার মধ্যে নেতৃত্ব গুণ ও যোগ্যতা তৈরি হবে এবং আপনি আরও সচেতন হবেন৷ আপনি নিজের মধ্যে নতুনত্বকে আবিষ্কার করবেন যা আপনি জানতেন না৷ এসময় তিনি এই আয়োজনের জন্য আয়োজক ও উপস্থিত তরুণ নাট্যকর্মীদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জাতীয় কবি কাজী নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি জেহাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্বাপ্নিক থিয়েটারের প্রধান তত্ত্বাবধায়ক কল্লোল শরিফী, কর্মশালার আহ্বায়ক হোসনে মোবারক, স্বাপ্নিক থিয়েটারের সেন্ট্রাল সেক্রেটারি এ কে এম মাহবুবুর রহমান, সেন্ট্রাল অফিস সম্পাদক সাইফুল ইসলাম সোহেল বক্তব্য দেন।

এসএআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়বাংলা নাটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

সাদিয়ার লাভ সিটার-এও রয়েছে বিড়াল!

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

ঈদের বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণের দাবি ‘জুলাই ঐক্য’র