• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
১১ জুন ২০২৫, ০২:০৫
অ+
অ-
পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জেল

লালমনিরহাটের কালীগঞ্জে পচা মাংস বিক্রির অপরাধে শাহজালাল ইসলাম সাদা নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে শাহজালাল ইসলাম সাদা তার দোকানে আগরবাতি জ্বালিয়ে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন। এমনকি ঈদের সময় অসুস্থ গরু কিনে ফ্রিজে রেখে বিক্রি করছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কাকিনা বাজার থেকে মাংস কিনে নিয়ে যান তাজুল ইসলামসহ কয়েকজন। বাসায় গিয়ে মাংসের প্যাকেট খুলতেই দুর্গন্ধ বেরিয়ে আসে। পরে ওই মাংস দোকানে নিয়ে আসলে মাংস বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা মাংস বিক্রেতাকে ঘিরে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনা সদস্যদের খবর দিলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, খবর পেয়ে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের জেল দেওয়া হয়েছে।

নিয়াজ আহমেদ সিপন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার