• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

কুমিল্লা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
৭ অক্টোবর ২০২৫, ১৩:২৫
অ+
অ-
কুমিল্লা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার পৌরসভা এলাকার ফুলতলা নামক স্থানে যানজটের সূত্রপাত হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের ফুলতলা এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হতে থাকে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পেয়ে প্রায় ১০ কিলোমিটারের মতো এলাকায় ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১টা) সড়কে যানজট রয়েছে।

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে : তারেক রহমান
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখে না জামায়াত, তবে...
সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

বিজ্ঞাপন

যানজটে অতিষ্ঠ মানুষজন জানিয়েছেন বিরক্তির কথা। জুনায়েদ আহমেদ নামের এক যাত্রী বলেন, দুই ঘণ্টা ধরে গাড়িতে বসে আছি। কুমিল্লা শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। কিন্তু মহাসড়কেই সময় চলে যাচ্ছে। দীর্ঘ এই যানজট নিরসনে প্রশাসনের কোনো ভূমিকা দেখছি না।

মিরপুর হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঢাকা পোস্টকে বলেন, ফুলতলা এলাকায় সড়কের অবস্থা খুবই নাজুক। খানাখন্দে ভরা সড়কের ওপর হঠাৎ একটি ট্রাক বিকল হয়ে পড়লে তাতে যানজট সৃষ্টি হয়। পুলিশ সেই ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি, দ্রুত বিকল সেই ট্রাক উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।

আরিফ আজগর/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যানজটজনদুর্ভোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় জ্বালানি সংকটে বন্ধ পাম্প, ২০০ টাকার তেল পেতেও ভোগান্তি

গাইবান্ধায় জ্বালানি সংকটে বন্ধ পাম্প, ২০০ টাকার তেল পেতেও ভোগান্তি

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট, পাম্পে গ্রাহকদের ভিড়

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট, পাম্পে গ্রাহকদের ভিড়

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার

ফুলের শোভা ছড়ানো মহাসড়কে টিকটক ভিডিও ঠেকাতে পুলিশের টহল জোরদার