• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর
সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

নড়িয়াতে কোনো মামলা হলে প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
৮ অক্টোবর ২০২৫, ২১:৫৩
অ+
অ-
নড়িয়াতে কোনো মামলা হলে প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়ের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এ হুমকি দেওয়া হয়। এ সময় তাকে বলা হয়, ‘নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাইকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখব, আপনাকে কে বাঁচায়।

বিজ্ঞাপন

আশিকুর রহমান হৃদয়কে হুমকি দেওয়া ওই নেতার নাম মতিউর রহমান সাগর। তিনি নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার তার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে ‘চাল বিতরণে অনিয়ম, বিএনপি নেতার রোষানলে ইউএনও’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক আশিকুর রহমান।

এ ঘটনায় বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুরের ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয়।

উপজেলা প্রশাসন, জিডি ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বিএনপি নেতা মতিউর রহমান। সম্প্রতি তার প্রতিষ্ঠান সাগর ইন্টারন্যাশনালের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান গত ২১ আগস্ট ব্যাখ্যা চেয়ে তাকে চিঠি দেন। পরে ইউএনও ২৭ আগস্ট স্থানীয় সুবিধাভোগীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এছাড়া পাঁচ ভুক্তভোগী লিখিতভাবে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা জানান। ২৮ আগস্ট ইউএনও ডিলারের বিক্রয়কেন্দ্র পরিদর্শন করে চালের মজুত ও বিক্রির মাস্টাররোল যাচাইয়ে ৩৫৫ কেজি চাল কম পান। পরে তিনি উপজেলা খাদ্য কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি দেন। খাদ্য কর্মকর্তা ৩১ আগস্ট মতিউর রহমানের গুদামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম পেয়ে তাকে জরিমানা করেন। অনিয়মের ঘটনায় করা তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠান ইউএনও। যার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর মতিউর রহমানের ডিলারশিপ বাতিল করে খাদ্য অধিদপ্তর। এসব ঘটনায় ইউএনওর ওপর ক্ষুব্ধ হন মতিউর রহমান। এরপর ৬ অক্টোবর বিভাগীয় কমিশনারের কাছে ইউএনওর বিরুদ্ধে একটি অভিযোগ করেন। এতে তিনি ইউএনওর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি ও দুই লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ করেন। এ নিয়ে নিউজ পোর্টাল বার্তা বাজারে একটি প্রতিবেদন করেন সাংবাদিক আশিকুর রহমান।

বিজ্ঞাপন

এ ঘটনায় মতিউর রহমান সাগর ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে সাংবাদিক আশিকুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে বলেন, আমার চোখের সামনে পইড়েন, আমার কথা রেকর্ড কইরেন। নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রত্যেকটা মামলায় আসামি হবেন। দেখব আপনাকে কে বাঁচায়। একপর্যায়ে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মতিউর রহমান সাগর।

ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন, আমি শরীয়তপুরে ৬ বছর ধরে সাংবাদিকতা করছি। বিভিন্ন সময় অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছি। বিএনপি নেতা মতিউর রহমানের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তিনি আমাকে হুমকি দিয়েছেন। নড়িয়ায় বিএনপির যত মামলা হবে, তাতে আমাকে জড়ানোর হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি জীবনের নিরাপত্তা চেয়ে ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরে পাঠানোর পর খাদ্য অধিদপ্তর তার ডিলারশিপ বাতিল করেছে। এ নিয়ে তিনি তার (ইউএনও) ওপর ক্ষুব্ধ হয়েছেন। লোকমুখে শুনেছেন, তিনি তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, হুমকির বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক জিডি করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

অমর একুশে বইমেলায় সাংবাদিক জহিরুল ইসলামের দুটি নতুন বই

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

আরডিজেএডি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরডিজেএডি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত