আরডিজেএডি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল বুধবার (১১ মার্চ) ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় ইফতার মাহফিলে সংগঠনটির সিনিয়র সাংবাদিকরা মূল্যবান বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত। কাজেই এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাকিদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন সদস্যরা।
নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এছাড়া সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল, আব্দুল্লাহ আল মামুন ও পবন আহমেদ বক্তব্য দেন। রাজশাহী বিভাগের ৮ জেলার সাংবাদিক নেতৃবৃন্দও মাহফিলে বক্তৃতা করেন।
রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা হলো রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের ৮ জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।
এমএএস