• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

চাঁদাবাজির আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৯
অ+
অ-
চাঁদাবাজির আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি মামলার আসামি ধরতে গেলে ওত পেতে থাকা আসামিরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্যসহ স্থানীয় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আলম শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পাংশা মডেল থানা পুলিশের একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের ধরতে বিকেলে পাট্টা এলাকায় অভিযান চালায়। তারা পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সেন্টু (২৬), সজিব (২৫), সবুজসহ (৩০) আরও ১০-১২ জন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল (৫৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আরও পড়ুন
সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার আনোয়ার
নড়াইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ওরা আমার মেয়েকে হত্যা করেছে

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা পুলিশের সহায়তায় হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করে। হামলায় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। পরে আসামি আলম শেখ এসআই নজরুল ইসলামকে কিল-ঘুষি মেরে আহত করে। তবে পুলিশ ঘটনাস্থল থেকেই আলম শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, কিন্তু অন্যান্য আসামিরা পালিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মীর সামসুজ্জামান সৌরভ/এআরবি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশঅপরাধবিস্ফোরণহামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে পারিবারিক কলহে স্ত্রী খুন, শিশুকে নিয়ে থানায় স্বামী

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড, দুই পুলিশ সদস্য ক্লোজড

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা