• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

পটুয়াখালীতে অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে সহায়তা নিয়ে হাজির রিজভী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
১৬ নভেম্বর ২০২৫, ১৫:২০
অ+
অ-
পটুয়াখালীতে অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে সহায়তা নিয়ে হাজির রিজভী

পটুয়াখালীতে হতদরিদ্র ও অসুস্থ বৃদ্ধ আব্দুল গনি ও বৃদ্ধা মমতাজ বেগম দম্পতির বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক সহায়তা নিয়ে ছুটে এসেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের আবাসন প্রকল্পে বসবাসরত অসহায় এ পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, দীর্ঘদিন না খেয়ে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছিলেন নদী ভাঙনে বাড়িঘর হারানো অসহায় বৃদ্ধ আব্দুল গনি ও মমতাজ। এ বিষয়ে স্থানীয় একটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তা দৃষ্টিগোচর হয় তারেক রহমানের। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সেখানে পাঠিয়ে পরিবারটির খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তা দিয়ে পরিবারটির দায়িত্ব গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় আজ ‘আমরা বিএনপি’ পরিবার নামে একটি সংগঠনের মাধ্যমে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মাধ্যমে নগদ অর্থ সহায়তা করেন।

বৃদ্ধ আব্দুল গনি বলেন, আমাদের দেখার মতো কেউ নেই। খুব কষ্টে না খেয়েও ছিলাম ৬-৭ দিন। আমাদের কষ্ট দেখে তারেক রহমান সাহায্য করেছে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা তারেক জিয়ার জন্য নামাজ পড়ে দোয়া করব।

বিজ্ঞাপন

এ সময় রুহুল কবির রিজভী বলেন, শত শত মাইল দূরে বসেও তারেক রহমান দেশের মানুষকে নিয়ে ভাবেন। তার নির্দেশে আজ আমরা ছুটে এসেছি পটুয়াখালীর প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে। পরিবারটির দুরবস্থা দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। তাদের সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠনটির কেন্দ্রীয় সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিমানবিক পোস্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

বিএনপির বিরুদ্ধে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

রাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটিরাষ্ট্রপতিকে বক্তৃতার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, বিএনপির ৯ জনের বিরুদ্ধে মামলা