• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

‘দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২১ জুলাই ২০২৫, ২০:৩১
অ+
অ-
‘দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে’

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সারা দেশে শোকের ছাড়া নেমে এসেছে। 

বিজ্ঞাপন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত এ ঘটনাকে কেন্দ্র করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো- 

‘আমি স্তব্ধ, বাকরুদ্ধ, গভীর শোকাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা আমার জানা নেই। উত্তরায় মাইলস্টোন ক্যাম্পাসে অকস্মাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

আরও পড়ুন

এই রাস্তা দিয়ে প্রতিদিন মেয়েকে স্কুলে নিয়ে যাই, ভেঙে পড়লেন বাঁধন
‘বাচ্চাদের শূন্যতার ভার কীভাবে বইবেন মা-বাবারা’
‘নেগেটিভি রক্তের গ্রুপ প্রয়োজন, আপনারা চলে আসুন’

বিজ্ঞাপন

মহান আল্লাহ রাব্বুল আলামীন নিহতদের পরিবারকে যেন এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন। দুর্ঘটনার সময় শিশুদের আর্তচিৎকারে পুরো ক্যাম্পাস ভারী হয়ে ওঠে। বিমান দুর্ঘটনায় এতগুলো শিশুর মৃত্যু ইতিপূর্বে ঘটেনি।

কোমলমতি শিশু শিক্ষার্থী যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক-এই প্রার্থনা করছি।
সবার প্রতি অনুরোধ, রক্তদানে এগিয়ে আসুন। হাসপাতালে অযথা ভিড় করবেন না, তাতে চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটতে পারে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

বিজ্ঞাপন

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হানিফ সংকেতসোশ্যাল মিডিয়াবিমান দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী