• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৬:১৬
অ+
অ-
প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে শারীরিক নির্যাতন ও যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হওয়া ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার শমীক অধিকারী জামিন পেয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর একাধিকবার জামিন আবেদন নাকচ হলেও গত বৃহস্পতিবার (১২ মার্চ) কলকাতার আদালত তার জামিন মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসের শুরুতে কলকাতার বেহালা থানায় শমীকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তার এক বান্ধবী। অভিযোগে বলা হয়, বাসা পরিবর্তনের সময় সাহায্যের কথা বলে তরুণীকে নিজের ফ্ল্যাটে ডেকে নেন শমীক। সেখানে তরুণীর মোবাইল ফোন কেড়ে নিয়ে সারারাত তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

মারধরের একপর্যায়ে ওই তরুণী অজ্ঞান হয়ে পড়লেও শমীকের মা-বাবা তাকে উদ্ধারে এগিয়ে আসেননি বলে ভুক্তভোগী দাবি করেন। এমনকি বিষয়টি গোপন রাখতে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন
তরুণীকে ঘরবন্দি করে নির্যাতন, গ্রেপ্তার ইউটিউবার
কাজ চেয়ে সাড়া পাচ্ছেন না অভিনেত্রী এনা
‘ঠাকুমা’ হতে গিয়ে বিপাকে শ্রাবন্তী, আইনি পদক্ষেপ নায়িকার

বিজ্ঞাপন

ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, ঘটনার পরদিন বিকেল পর্যন্ত তাকে ওই ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকে বেরিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

এই ঘটনায় শমীক অধিকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ। তদন্ত চলাকালীন শমীকের বাবা-মাও তাদের ছেলের হাতে ওই তরুণীর লাঞ্ছিত হওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। দীর্ঘ প্রায় এক মাস কারাভোগের পর বৃহস্পতিবার তিনি আইনি প্রক্রিয়ায় জামিনে মুক্ত হলেন।

শমীক অধিকারী মূলত সামাজিক মাধ্যমে 'ননসেন' নামে পরিচিত এবং বিনোদনমূলক কনটেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে এই ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ায় তার অনুরাগী ও নেটিজেনদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

একে একে সবাই চলে যাচ্ছে : অমিতাভ

আমিও বাংলাদেশকে কষ্ট দেব—  রাশিয়ান মডেল মনিকা

আমিও বাংলাদেশকে কষ্ট দেব— রাশিয়ান মডেল মনিকা