• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

পোশাক নিয়ে মন্তব্য, বিতর্কে জড়িয়ে পাকিস্তান ছাড়লেন টিকটকার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ১২:২৭
অ+
অ-
পোশাক নিয়ে মন্তব্য, বিতর্কে জড়িয়ে পাকিস্তান ছাড়লেন টিকটকার

ব্যক্তিগত ভিডিও ফাঁস থেকে শুরু করে নানা কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুইয়েনসার ও টিকটকার  সামিয়া হিজাব। এবার এক বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্কের জন্ম দিলেন তিনি। ফলে এখন দেশ ছেড়ে অন্যত্র রয়েছেন সামিয়া। 

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই টিকটকার দাবি করেন, নিজের পোশাক ছোট হচ্ছে, আর এ জন্য দায়ী পাকিস্তানি জাতির চিন্তাভাবনা। তার ভাইরাল ওই ভিডিওতে সামিয়া আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

সেই ভিডিও ক্লিপটিতে সামিয়া হিজাব পাকিস্তানের মানুষের মানসিকতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন। বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়।’ তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ‘এটা জাতির দোষ।’ সামিয়া আরও যোগ করেন, মানুষের এই সংকীর্ণ চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবন কঠিন করে তুলেছিল।

আরও পড়ুন
রসিকতা করে যা বললেন দুরেফিশান
লজ্জায় পড়ে সব ছবি-পোস্ট ডিলিট করে দিলেন পাকিস্তানি অভিনেত্রী
প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো : দুরেফিশান 

বিজ্ঞাপন

এই টিকটকার মনে করেন, সরকার ও সমাজ উভয়ের কাছেই তিনি প্রতারিত হয়েছেন। তাদের মানসিকতা একই বলে অভিযোগ করে তিনি মন্তব্য করেন, ‘সরকার আর জনগণ—সবাই মিশে আছে; ভেতরে সবাই একই রকম।’

নিজের পরিস্থিতির সঙ্গে ইউটিউবার রাজাব বাটের অবস্থা তুলনা করেন সামিয়া। রাজাব বাটও কয়েকমাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে চলে যান। সামিয়া বলেন, ‘রাজাব বাটের সঙ্গেও তারা একই কাজ করেছে। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল।’

সামিয়া বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তার এই প্রস্থান ভ্রমণ নাকি স্থায়ীভাবে দেশত্যাগ— তা স্পষ্ট করেননি। তবে নেটিজেনদের তীব্র সমালোচনার কারণেই পাকিস্তান ছেড়েছেন বলে অনেকে ধারণা করছেন।

বিজ্ঞাপন

ডিএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সোশ্যাল মিডিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

৬৬ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা? জবাব দিলেন অভিনেত্রী

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

প্রেমিকাকে ঘরে আটকে নির্যাতন করা সেই ইউটিউবারের জামিন

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী

গায়ক তানজীব সারোয়ারের আত্মহত্যা চেষ্টার গুঞ্জন, যা বললেন স্ত্রী