• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. বিনোদন

ঢাকায় রিকশা চালালেন আহাদ রাজা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১৮:২৮
অ+
অ-
ঢাকায় রিকশা চালালেন আহাদ রাজা

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর বর্তমানে অবস্থান করছেন ঢাকায়। গত শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই তিনি পা রাখেন বাংলাদেশের রাজধানীতে। আর ঢাকায় নেমেই এই অভিনেতা যেন পুরোদস্তুর মেতে উঠেছেন শহরের আমেজে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের উষ্ণ অভ্যর্থনা শেষে ফুল দিয়ে তাকে বরণ করে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম থেকেই বেশ হাসিখুশি দেখা গেছে এই তারকাকে।

তবে শুধু অনুষ্ঠানে যোগ দিয়েই ক্ষান্ত হননি আহাদ। নিজের ঢাকা ভ্রমণের একগুচ্ছ ছবি ও ভিডিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা ইতোমধ্যেই নজর কেড়েছে তার অগণিত ভক্ত-অনুরাগীর।

আরও পড়ুন
বিলাল-হানিয়া অভিনীত নাটকে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
‘এহদ-এ-ওয়াফা’ থেকে ‘মীম সে মোহাব্বত’ আহাদের ৫ জনপ্রিয় ওয়েব সিরিজ
যে ৮ পাকিস্তানি নাটকের সিক্যুয়েল দেখতে চায় দর্শকরা

বিজ্ঞাপন

আহাদের শেয়ার করা ছবি-ভিডিওতে দেখা যায়, তিনি পার্কের মাঝে একটি রিকশা চালকের আসনে বসে প্যাডেলে পা রেখেছেন! ঢাকাই সংস্কৃতি আর ঐতিহ্যের এই বাহনটি নিজ হাতে চালানোর অভিজ্ঞতা নিতে পেরে আহাদ রাজা মীর বেশ উচ্ছ্বসিত।

শুধু রিকশা চালানোই নয়, ঢাকার ঐতিহ্যবাহী ফুচকাও চেখে দেখেছেন এই অভিনেতা। রিকশা চালানো এবং ফুচকা খাওয়ার এই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আহাদ রাজা মীরকে এমন ভিন্ন মেজাজে দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

একজন ভক্ত রিকশা চালাতে দেখে মজা করে লিখেছেন, ‘সর্বদা এবং চিরকালের জন্য পছন্দের রিক্সাওয়ালা।’ আরেকজন তার বাংলা উচ্চারণের প্রশংসা করে লিখেছেন, ‘আপনার বাংলা উচ্চারণ খুবই সুন্দর ছিল, আমার স্বীকার করতেই হবে, আমার পছন্দের মানুষটি বহুমুখী প্রতিভার অধিকারী।’  

বিজ্ঞাপন

এমআইকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তানি নাটকপাকিস্তানসোশ্যাল মিডিয়াইন্সটাগ্রামতারকা কথা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

সাদাকাতের ঝোড়ো ফিফটি, একশো ছাড়াল পাকিস্তান

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে পা‌কিস্তা‌নের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ