পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

এ বছর পাকিস্তানে পবিত্র রমজান মাস কত দিনে শেষ হবে এবং ঈদুল ফিতরের চাঁদ কবে দেখা যেতে পারে, সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের মতে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ১৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে এ বছর ৩০ রোজা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর আনজুম নাজির। তিনি জানান, ১৯ মার্চ ইসলামাবাদে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির (রুয়েত-ই-হিলাল কমিটি) বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ওই দিন পাকিস্তানের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
আনজুম নাজির জানান, ১৯ মার্চ পাকিস্তানি সময় অনুযায়ী সকাল ৬টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১২ ঘণ্টা কয়েক মিনিট। সাধারণত টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার জন্য এর বয়স অন্তত ১৪ ঘণ্টার বেশি হতে হয়। ১২ ঘণ্টা বয়সের চাঁদ বৈজ্ঞানিক মানদণ্ডে দেখা যাওয়া অসম্ভব। খালি চোখে তো নয়ই, এমনকি টেলিস্কোপ দিয়েও তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হবে।
বিজ্ঞাপন
মহাকাশ গবেষণা সংস্থা স্পারকো-ও একই ধরনের তথ্য দিয়েছে। তাদের মতে, ১৯ মার্চ সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট। যা দৃশ্যমান হওয়ার জন্য যথেষ্ট নয়।
আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, যেহেতু ১৯ মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই, তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে এ বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেই হিসেবে আগামী ২১ মার্চ শনিবার পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি।
সূত্র : জিও নিউজ উর্দু
বিজ্ঞাপন
এনটি