• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ২০:২৭
অ+
অ-
মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

আফ্রিকার দেশ মাদাগাস্কারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল। এরমধ্যে তিনি গতকাল দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনীর এলিট ফোর্স কাপসাট।

বিজ্ঞাপন

দুই সপ্তাহ আগে মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিতপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন।

এরমধ্যে গত শনিবার সেনাবাহিনীর ক্ষমতাধর এলিট ইউনিটের সেনারা অপ্রত্যাশিতভাবে তাদের ব্যারাক থেকে বেরিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

দুইদিন পর গতকাল সোমবার জানা যায়, প্রেসিডেন্ট আন্দ্রি ফ্রান্সের একটি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। এরপর রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেশত্যাগের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জীবন রক্ষার জন্য একটি ‘নিরাপদ’ স্থানে আছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাচাদো নোবেল পাওয়ার পর নরওয়েতে দূতাবাস বন্ধ করল ভেনেজুয়েলা
গাজার রাফা ক্রসিং বন্ধ ও ত্রাণ প্রবেশে বাধার পরিকল্পনা ইসরায়েলের
মেলোনিকে ‘সুন্দরী তরুণী’ বলে প্রশংসা ট্রাম্পের

এরপর মাদাগাস্কারের সংসদ সদস্যরা প্রেসিডেন্ট আন্দ্রিকে অভিশংসনের প্রস্তুতি নেন। এ তথ্য জেনে তিনি সংসদ বিলুপ্ত করেন। কিন্তু সংসদ সদস্যরা তার এ সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে অভিসংশন প্রক্রিয়া এগিয়ে নেন এবং তাকে অভিসংশনের পক্ষে ভোট দেন। এর কিছু সময় পরই সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সেনাবাহিনীর কাপসাট ইউনিটই আন্দ্রিকে ২০০৯ সালে প্রথমবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট বানাতে সহায়তা করেছিল। ওই বছর তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে সরিয়ে আন্দ্রি ক্ষমতা নেন। এখন তার বিরুদ্ধেই আবার সেনাবাহিনীর একই ইউনিট অবস্থান নিয়ে ক্ষমতা দখল করেছে।

বিজ্ঞাপন

কর্নেল মিখায়েল রান্দ্রিয়ানিরিনা নামে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেনাবাহিনী, প্যারামিলিটারি এবং পুলিশ বাহিনীর কিছু সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে। যারা প্রেসিডেন্টের কাজ করবে। তিনি এএফপিকে বলেছেন, “সম্ভবত পরিস্থিতি অনুযায়ী এই কমিটিতে বেসামরিক উপদেষ্টাদের যুক্ত করা হবে। এটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে। একইসঙ্গে কিছুদিন পর আমরা একটি বেসামরিক সরকার গঠন করব।”

সূত্র: বিবিসি, এএফপি

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সামরিক অভ্যুত্থানবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

যুদ্ধ-সহিংসতা অর্থনীতিতে প্রভাব ফেলে কীভাবে?

নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন

নিথর খেলার মাঠ, নিস্তব্ধ গ্রাম : এক হামলায় তাকি পরিবারের ৯ প্রাণ বিসর্জন

ধ্বংস, উচ্ছেদ ও বিভাজন : গাজার রণকৌশল এবার লেবাননে

OPINIONধ্বংস, উচ্ছেদ ও বিভাজন : গাজার রণকৌশল এবার লেবাননে

রণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?

ANALYSISরণহুঙ্কার সত্ত্বেও কেন ইরান যুদ্ধে ‘বিজয়’ দাবি করতে পারছেন না ট্রাম্প?