• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

ভারতে পর্যটকদের বাসে চিতাবাঘের হামলায় আহত ১, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ২২:০৩
অ+
অ-
ভারতে পর্যটকদের বাসে চিতাবাঘের হামলায় আহত ১, ভিডিও ভাইরাল

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে পর্যটকদের একটি বাসে চিতাবাঘের হামলায় এক পর্যটক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাজ্যের বানারঘাট্টা জাতীয় উদ্যানে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বানারঘাট্টা জাতীয় উদ্যানে বাসে করে সাফারিতে গিয়েছিলেন পর্যটকদের একটি দল। বাসটিতে ১২ জনেরও বেশি পর্যটক ছিলেন। জঙ্গলে সফর করার সময় হঠাৎ ওই বাসের সামনে চলে আসে একটি চিতাবাঘ। তা দেখে চালক বাস থামিয়ে দেন।

চিতাবাঘটি প্রথমে বাসের বাইরে ঘুরঘুর করতে থাকে। বাসে ওঠার চেষ্টাও করে ক্রমাগত। এর পর হঠাৎ এক লাফে উঠে বাসের জানালা দিয়ে এক নারী পর্যটকের হাতে থাবা বসায় চিতাবাঘটি। তার কাপড়ও টেনে ধরে। বাকি পর্যটকেরা তেড়ে গেলে আবার বাস থেকে নেমে যায় সে। তবে মহিলার পোশাকের কিছুটা ছিঁড়ে তার থাবায় আটকে যায়। আতঙ্ক ছড়ায় বাকি পর্যটকদের মধ্যে। সঙ্গে সঙ্গে জানালা বন্ধ করে দেন তারা।

— Elezabeth Kurian (@ElezabethKurian) November 13, 2025

বিজ্ঞাপন

বাসের জানালার বাইরে বড় গ্রিল থাকায় বাসের একদম ভিতরে ঢুকতে পারেনি চিতাবাঘটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গেছে, চিতাবাঘের হামলায় আহত হয়েছেন চেন্নাই থেকে পরিবারের সঙ্গে ঘুরতে আসা ওই নারী পর্যটক। তবে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এলিজ়াবেথ কুরিয়ান নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গেছে। ভিডিয়োটি দেখে নেটিজেনদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিস্মিতও হয়েছেন।

এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, “ভয়ঙ্কর! এ জন্য আমার জঙ্গলে যেতে ভয় করে।” অন্য এক জন লিখেছেন, “কী হিংস্র, কী ক্ষিপ্র চিতাবাঘ! বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই নারী।”

বিজ্ঞাপন

এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতঅফবিট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনা করছে ভারত

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত