• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫
অ+
অ-
শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয়

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বিমানবন্দরটির আয় দাঁড়িয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা বেশি।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে রাজস্ব আদায় হয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, বিপরীতে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে আয় হয়েছিল ২৩৭ কোটি টাকা, ব্যয় ছিল ৩৬ কোটি টাকা। ২০২২-২০২৩ অর্থবছরে আয় হয়েছিল ২২৫ কোটি টাকা, ব্যয় ৩৩ কোটি টাকা। আর ২০২১-২০২২ অর্থবছরে আয় ছিল ৭৯ কোটি টাকা, ব্যয় ২৭ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে আয় হয়েছিল মাত্র ৩০ কোটি টাকা, ব্যয় ছিল ২৬ কোটি টাকা।

আরও পড়ুন

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে

২০২৫ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে যাত্রী যাতায়াত করেছেন ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯ লাখ ৮২ হাজার ৫৪০ জন, ২০২৩ সালে ৯ লাখ ৭৭ হাজার ৬৭৪ জন, ২০২২ সালে ৮ লাখ ৯৩ হাজার ৬৪ জন এবং ২০২১ সালে মাত্র ৩ লাখ ২২৬ জন।

বিজ্ঞাপন

অভ্যন্তরীণ রুটে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন গন্তব্যে গেছেন ৬ হাজার ৬৯০ জন যাত্রী। ২০২৪ সালে তা ছিল ১০ হাজার ৫০১ জন, ২০২৩ সালে ১২ হাজার ২৭৬ জন, ২০২২ সালে ১১ হাজার ৫৪২ জন এবং ২০২১ সালে ৪ হাজার ৯৮০ জন।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল ঢাকা পোস্টকে বলেন, এবার রেকর্ড রাজস্ব আয় হয়েছে। বকেয়া আদায়সহ নানা পদক্ষেপের কারণে এ প্রবৃদ্ধি এসেছে।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরশাহ আমানত বিমানবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী