• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শিক্ষকদের কল করলেন হাসনাত আবদুল্লাহ, লং মার্চ না করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৫, ১৩:১৬
অ+
অ-
শিক্ষকদের কল করলেন হাসনাত আবদুল্লাহ, লং মার্চ না করার আহ্বান

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের দুপুর ১২টায় সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ করার কথা ছিল। তবে এ লং মার্চ ‌‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বিজ্ঞাপন

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কল করে এ আহ্বান জানান তিনি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কর্মসূচিস্থলে মাইকে এ ঘোষণা দেন।

শিক্ষক নেতা অজিজী বলেন, এনসিপির নেতা, আমাদের পাশে সবসময় ‍যিনি থেকেছেন, সেই হাসনাত আবদুল্লাহ এইমাত্র আমাকে মোবাইলে কল করেছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে একটা মিটিং চলছে। সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন

‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক
বাড়ি ভাড়া ভাতা ৫০০ টাকা বৃদ্ধি প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষকদের
এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি মঙ্গলবার

বিজ্ঞাপন

এর আগে ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন হাজার হাজার শিক্ষক।

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শিক্ষকহাসনাত আবদুল্লাহঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

শিক্ষকদের বদলি সফটওয়্যার পরীক্ষা সোমবার, সন্তোষজনক হলে অনুমোদন

লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপের বৈঠক

পাঁচ বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে যেতে চাই

ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদপাঁচ বছরের মধ্যে র‌্যাংকিংয়ে সম্মানজনক অবস্থানে যেতে চাই