• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৫, ১৯:১০
অ+
অ-
৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৬ অক্টোবর

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আগামী ২৬ অক্টোবর (রোববার) থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
 
রোববার (১৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রথম দিনে (২৬ অক্টোবর) সকাল ১০টায় সাধারণ ক্যাডারের ৭৩ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। 

আরও পড়ুন

৪৯তম বিসিএস পরীক্ষায় অংশ নিলেন ৫৬ শতাংশ চাকরিপ্রার্থী
বিসিএস প্রশ্নে এলো আয়নাঘর, শহীদ আবু সাঈদ ও ঐকমত্য কমিশন
বিসিএস পরীক্ষায় নকল করে নিষিদ্ধ হলেন পরীক্ষার্থী

পরদিন ২৭ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উভয় ক্যাডারের ২২৫ জন প্রার্থী অংশ নেবেন। ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় আরও ২২৫ জন, ২৯ অক্টোবর (বুধবার) ১৪৭ জন এবং ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় শেষ দিনের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-১ কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। ফরমটি বিজ্ঞপ্তির ৩ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

কমিশন সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল সনদ ও কাগজপত্রসহ বিপিএসসি ফরম-১ জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

আরএইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিসিএসরাজধানীর খবরপিএসসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

পরিচ্ছন্নতা-মশক নিয়ন্ত্রণে কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’

চোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিচোখের সামনে তিনজনকে মরতে দেখি, ভাগ্যক্রমে বেঁচে যাই

আনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার

ঈদ আনন্দ ভাগাভাগিআনসার-ভিডিপির ২৯ হাজার সদস্যকে ঈদ উপহার