• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

এক মাসের মাথায় চট্টগ্রামের ডিসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৫, ০৮:৩১
অ+
অ-
এক মাসের মাথায় চট্টগ্রামের ডিসিকে বদলি

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়ার এক মাস পরেই সরিয়ে দেওয়া হয়েছে সাইফুল ইসলামকে। তার স্থলে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। এর আগে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।

জানা যায়, গত ১৯ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক পদে যোগ দিয়েছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা সাইফুল ইসলাম। এরপর থেকে তিনি দায়িত্ব বুঝে নেওয়ার কাজ শুরু করেন। এরই মধ্যে ফের তার বদলির আদেশ জারি হয়। যদিও মন্ত্রণালয় বলছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
নভেম্বরেই ‘দুঃস্বপ্ন’ হতে পারে ডেঙ্গু : ফের ভয়াবহ প্রাদুর্ভাবের ইঙ্গিত
হামজার জোড়া গোলেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ

বিজ্ঞাপন

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলে ফরিদা খানম। তিনি জেলার প্রথম নারী জেলা প্রশাসক ছিলেন। তবে দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। 

অনিয়মের মাধ্যমে সরকারি জায়গা বরাদ্দ, সরকারি জায়গা বেহাতে রহস্যজনক নীরবতা ও কোনো কোনো ক্ষেত্রে সহায়তা করা, জেলা প্রশাসনের আওতাধীন বিভিন্ন দপ্তরের ফান্ড তছরুপ করাসহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বদলির আদেশ পেয়ে গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম ছাড়েন ফরিদা খানম।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরজেলা প্রশাসক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

হত্যা মামলায় চট্টগ্রাম থেকে মা-বাবাসহ ছেলে গ্রেপ্তার

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণ রোধে রাজউকসহ সব কর্তৃপক্ষকে কড়া নির্দেশ

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!

অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট!