• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১ নভেম্বর ২০২৫, ০৭:৪৭
অ+
অ-
আমিরাতে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আবুধাবির একটি রেস্টুরেন্ট হল রুমে এলডিপি নেতা এস এম ইদ্রিসের সভাপতিত্বে মো. মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মহিউদ্দিন, মো. নাজিম উদ্দিন, খোরশেদ আলম, আব্দুল মান্নান, আব্দুল সালাম, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আফসার উদ্দিন, মো. জুনায়েদ সহ আরও অনেকে।

অতিথিরা বলেন, গর্বিত জাতির গর্বিত সন্তান বাংলাদেশের জাতীয় নেতা যিনি সর্বপ্রথম পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহকারী বীর মুক্তিযোদ্ধা এলডিপির পার্টির প্রতিষ্ঠাতা ড. কর্নেল অলি আহমদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, বিএনপি যেখানে ভালো প্রার্থী পাবে সেখানে আমাদের প্রার্থীর দরকার নেই। আমরা যেখানে চেয়েছি ওখানেও আমাদের সব জায়গা দেবে আমরা মনে করি না। বর্তমানে বিএনপির সঙ্গে যারা ঐক্য জোটে আছে ২০১০ সাল আগে থেকেও আমরা একসঙ্গে কাজ করে গিয়েছি। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এলডিপিকে যথাযথ মূল্যায়ন করবেন বলে আশা করি।

পরে কেক কেটে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এমএন

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০