• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. ধর্ম

মাকামে ইবরাহিম কী? এর সঙ্গে জরিয়ে আছে যে স্মৃতি

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১২:২২
অ+
অ-
মাকামে ইবরাহিম কী? এর সঙ্গে জরিয়ে আছে যে স্মৃতি
ছবি : সংগৃহীত

মক্কার মসজিদুল হারামের পবিত্র কাবা প্রাঙ্গণে দুইটি পাথর রয়েছে। এই দুই পাথরের একটি হাজরে আসওয়াদ, যা পবিত্র কাবার দেয়ালে লাগানো। অন্যটি মাকামে ইবরাহিম, যা কাবা শরিফের পূর্বদিকের তাওয়াফের স্থানে ক্রিস্টালের একটা বাক্সে লোহার বেষ্টনী দিয়ে রাখা আছে। পাথরটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান প্রায় এক হাত।

বিজ্ঞাপন

কোরআন ও হাদিসে মাকামে ইবরাহিম

এই দুই পাথর সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘মানুষের গুনাহ যদি হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহিমের পাথরকে স্পর্শ না করতো, তাহলে যেকোনো অসুস্থ ব্যক্তি তা স্পর্শ করলে (আল্লাহর পক্ষ হতে) তাকে সুস্থতা দান করা হতো।’ -(সুনানে কুবরা, বায়হাকি, ৫/৭৫; শরহুল মুহাযযাব, ৮/৫১)

কোরআনে কারিমে মাকামে ইবরাহিমকে প্রকৃষ্ট নিদর্শন বলে ঘোষণা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘এতে রয়েছে ‘মাকামে ইবরাহিমের’ মতো প্রকৃষ্ট নিদর্শন। আর যে লোক এর ভেতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এ ঘরের হজ করা হলো, মানুষের ওপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার। আর যে লোক তা মানে না, আল্লাহ সারাবিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না।’- (সূরা আল ইমরান, আয়াত, ৯৭)

বিজ্ঞাপন

তাফসিরে তাবারিতে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, বায়তুল্লাহতে আল্লাহ তায়ালার কুদরতের পরিষ্কার নিদর্শন রয়েছে এবং খলিলুল্লাহ ইবরাহিম আলাইহিস সালামের নিদর্শনাবলী রয়েছে, যার মধ্যে একটি হলো- তার খলিল ইবরাহিম আলাইহিস সালামের পদচিহ্ন ওই পাথরে যার ওপর তিনি দাঁড়িয়েছিলেন। -(তাফসিরে তাবারি, ৪/১১)

আরও পড়ুন

কাবাঘর নির্মাণের পর যে দোয়া করেছিলেন ইবরাহিম আ.
ইবরাহিম আ.-কে আল্লাহ যেসব পরীক্ষা করেছিলেন
ইবরাহিম (আ.) হজ পালন করেছিলেন যেভাবে

মাকামে ইবরাহিম কী?

বিজ্ঞাপন

মাকাম শব্দের একটি অর্থ হচ্ছে- দাঁড়ানোর স্থান। আর মাকামে ইবরাহিম বলতে সেই পাথরকে বুঝায় যেটা কাবা শরীফ নির্মাণের সময় ইসমাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন যার ওপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইবরাহিম আলাইহিস সালাম। অথবা এক কথায় বলা যায়, মাকামে ইবরাহিম অর্থ হলো- হজরত ইবরাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। 

কাবা দেয়াল নির্মাণের সময় হজরত ইবরাহিম আলাইহিস সালামের উপরে উঠার প্রয়োজন হলে তিনি পাথরের ওপর তার কদম মোবারক রাখতেন। এতে করে সেই পাথর নরম হয়ে যেত এবং হজরতের কদম মুবারক পাথরের ভিতর চার আঙ্গুল পরিমাণ দেবে যেত, যাতে নির্মাণ কাজের সময় পা পিছলে না যায়। কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে, পাথরটি হজরত ইবরাহিম আলাইহিস সালামের ইচ্ছানুযায়ী ওপরে-নিচে, ডানে-বামে নিয়ে গিয়ে নিজ প্রয়োজন অনুসারে কাজ করেছিলেন অবলীলায়। কাবাঘর নির্মাণ শেষে পাথরাটি কাবা ঘরের পাশে রেখে দেওয়া হয়। কালের বিবর্তনে পাথরটি বর্তমান স্থানে রাখা হয়েছে।

বিধান

বিধান অনুযায়ী, পবিত্র কাবাঘরের তাওয়াফ শেষে মাকামে ইবরাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়তে হয়। তবে জায়গা না পেলে কাবা চত্বরের অন্য কোথাও আদায় করলে নামাজ হয়ে যায়। 

তবে এটার স্পর্শ কিংবা চুমো দেওয়া কিংবা এটা দেখতে হবে অথবা ছুঁতে হবে- এমন কোনো বিধান নেই। তার পরও অনেকে এটা ছুঁতে কিংবা স্পর্শ ও চুমো খেতে চেষ্টা করেন। অবশ্য মাকামে ইবরাহিমের কাছে নিয়োজিত সৌদি পুলিশ, তা থেকে মানুষকে নিবৃত্ত করতে চেষ্টা করেন। তার পরও মাকামে ইবরাহিমকে ঘিরে ভিড় দেখা যায়।

এনটি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মক্কাকাবা শরিফকোরআন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩৬ বছর ধরে মসজিদুল হারামে খতম তারাবির দোয়া পরিচালনা করেন শায়খ সুদাইস

৩৬ বছর ধরে মসজিদুল হারামে খতম তারাবির দোয়া পরিচালনা করেন শায়খ সুদাইস

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি

মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি