• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আগামী ১৫-২০ বছর চেন্নাইয়েই থাকবেন ধোনি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৫, ২১:১০
অ+
অ-
আগামী ১৫-২০ বছর চেন্নাইয়েই থাকবেন ধোনি

গত মাসেই ৪৪তম জন্মদিন পালন করেছেন মহেন্দ্র সিং ধোনি। দিন যাচ্ছে, বয়সও বাড়ছে তার। এই পরিস্থিতিতে ধোনিভক্তদের মনে একটাই প্রশ্ন। আর কত বছর খেলতে দেখা যাবে তাকে? আগামী বছরও কি চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামবেন ধোনি? এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নিজেই। ঠিক কত দিন ধোনি খেলবেন তার স্পষ্ট জবাব না দিলেও কত দিন তিনি চেন্নাইয়ে থাকবেন তা জানিয়েছেন ভক্তদের।

বিজ্ঞাপন

সম্প্রতি চেন্নাইয়ে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, তিনি কি আগামী মৌসুমেও আইপিএলে খেলবেন? জবাবে ধোনি বলেন, ‘আমি সব সময় বলেছি, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনও অনেক সময় আছে। কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আবার হলুদ জার্সি পরব কি না, তা হলে বলব, আমি সব সময় হলুদ জার্সিই পরব। সেটা আমি খেলোয়াড় হিসেবে পরছি কি না, তা অন্য বিষয়।’

এরপরই ধোনি চেন্নাইয়ে তার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমি চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকব। পরের ১৫-২০ বছরও চেন্নাইয়েই থাকব।’ ধোনির এই কথা শুনে সেখানে উপস্থিত চেন্নাইয়ের সমর্থকেরা উল্লাস শুরু করেন।

সমর্থকদের চিৎকার শুনে অবশ্য ধোনি হাসিমুখে জানান, এত বছর ধরে খেলার ক্ষমতা তার নেই। তবে চেন্নাই তিনি ছাড়বেন না। ধোনি বলেন, ‘সকলে ভাববেন না যে আমি ১৫-২০ বছর খেলব। তবে আমি খেলি বা না খেলি, হলুদ জার্সিতেই সব সময় আমাকে দেখা যাবে। চেন্নাইয়ের সঙ্গে আমার বন্ধন ছিঁড়বে না। যে ভালবাসা এখানে পেয়েছি তা ভারতের কোথাও পাইনি। তার প্রতিদান তো কিছু দিতে হবে।’

বিজ্ঞাপন

গত তিন বছর ধরে আইপিএল থেকে ধোনির অবসরের জল্পনা চলছে। ২০২৩ সালে চেন্নাইকে পঞ্চমবার আইপিএল জেতানোর পর ধোনি জানিয়েছিলেন, সমর্থকদের কথা ভেবে আরও এক বছর খেলতে চান। গত দুই মৌসুমে ধোনির খেলা দেখে বোঝা গেছে, তার সমস্যা হচ্ছে। হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ব্যাট করতেও সমস্যা হয় তার।

সব সামলে নিয়েই ধোনি খেলছেন। গত মৌসুমে চোটের কারণে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পর আবার ধোনিকে অধিনায়ক করে চেন্নাই। ধোনি জানিয়েছেন, আগামী মৌসুমে আবার ঋতুরাজই অধিনায়ক হিসেবে ফিরবেন। তবে তিনি খেলবেন কি খেলবেন না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলমহেন্দ্র সিং ধোনিভারতীয় ক্রিকেটচেন্নাই সুপার কিংস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা