• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ASIA CUP 2025 : ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ দাঁড়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২
অ+
অ-
ASIA CUP 2025 : ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ দাঁড়াল

দুর্দান্ত জয়ে সুপার ফোর পর্ব শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের আশা দেখছে লিটন দাসের দল (ASIA CUP 2025)। 

বিজ্ঞাপন

অন্যদিকে, গ্রুপপর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। গত (রোববার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে পরাজয়ের পর পাকিস্তানের সামনে রয়েছে আরও দুই ম্যাচ, যার একটিতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে সালমান আঘার দল। অন্যটি খেলবে বাংলাদেশের বিপক্ষে। 

আরও পড়ুন

ভারতকে হারানো সম্ভব কিনা জানালেন আশরাফুল
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চোখ সাইফের
শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল খেলে বাংলাদেশ, যে পরিসংখ্যানে নতুন আশা

নিজেদের প্রথম ম্যাচে জয়ে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান হলেও নেট রানরেটের দিক থেকে এগিয়ে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে জয় পেলেও নেট রানরেটে বেশি এগোতে পারেনি টিম টাইগার্স। ১ বল হাতে রেখে ম্যাচ জেতার পর টাইগারদের নেট রান এখন +০.১২১। অন্যদিকে, ভারত +০.৬৮৯ নেট রানরেটে আছে শীর্ষে। 

বিজ্ঞাপন

আগামীকাল (বুধবার) দুবাইয়ে সুপার ফোরের পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে সুপার ফোরের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এই দুই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাকি দুটির একটিতে জিতলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। এ ছাড়া দুটিতে হারলেও কাগজে-কলমে সুযোগ থাকছে। 

ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতলেও তখন চলে আসবে নেট রানরেটের হিসাব। আর সেখানে সমীকরণ মেলাতে পারলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে লিটন দাসের দল। অবশ্য শেষ দুই ম্যাচ হেরে গেলেও যদি কিন্তুর ওপর টাইগাররা চলে যেতে পারে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের ফাইনালে। 

সেক্ষেত্রে ভারতকে পরের দুই ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে কম ব্যবধানে ও শ্রীলঙ্কার বিপক্ষে বেশি ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পাকিস্তানকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে অল্প ব্যবধানে। আর বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে অল্প ব্যবধানে। 

বিজ্ঞাপন

সেক্ষেত্রে ভারতের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে। ফলে সুযোগ থাকবে বাংলাদেশেরও। আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশ দল যেতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। আপাতত চোখ সুপার ফোরের বাকি দুই ম্যাচে (ASIA CUP 2025)। 

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এশিয়া কাপ ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’