• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

অধিনায়কত্ব করার বিষয় দেশ ছাড়ার আগেই জানতেন জাকের

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১
অ+
অ-
অধিনায়কত্ব করার বিষয় দেশ ছাড়ার আগেই জানতেন জাকের

নিয়মিত অধিনায়ককে ছাড়াই ভারতের বিপক্ষে ‍সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে বাংলাদেশ। গতকাল (বুধবার) এই ম্যাচ শুরুর বেশ আগেভাগে জানা হয়ে গিয়েছিল চোটে ভোগা লিটন খেলছেন না। নেতৃত্বের আর্মব্যান্ড উঠছে জাকের আলি অনিকের হাতে। জাতীয় দলকে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে শুরুটা ভালো হয়নি জাকেরের, বাংলাদেশ হেরেছে ৪১ রানে।

বিজ্ঞাপন

বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সহ-অধিনায়ক নেই। ফলে নিয়মিত অধিনায়ক লিটনের অনুপস্থিতিতে দায়িত্বটা কে পাবেন সেই প্রশ্ন ছিল। তবে অধিনায়কত্ব করার বিষয়টি নাকি জাকের এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে থেকেই জানতেন। ভারতের সঙ্গে ম্যাচ শেষে এমনটাই জানালেন এই উইকেটরক্ষক ব্যাটার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘(লিটনের জন্য) শেষ পর্যন্ত অপেক্ষা করার প্ল্যানই ছিল। যদি এমন কিছু হয়, আমাকে দেশে থেকেই বলা ছিল যদি দরকার হয় তুমি দায়িত্বে থাকবে। এটা আমাকে অনেক আগে থেকেই বলা ছিল, হয়তো মিডিয়াতে বলা হয়নি, কিন্তু আমি জানতাম আগে থেকেই।’  

এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে বিরতি ছাড়াই আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ফের মাঠে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে লিটনের ফেরা নিয়ে জাকের বলেন, ‘উনি (লিটন) রিকভারিতে আছেন। কালকের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই শেষ পর্যন্ত চেষ্টা করব। (একাদশে বাকি) ৩ পরিবর্তন কম্বিনেশন, রেস্ট (বিশ্রাম) মিক্স করেই করা হয়েছে। দলের জন্য যা ভালো তা চিন্তা করে।’

বিজ্ঞাপন

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ব্যাটিংয়ে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও প্রশংসা পেয়েছেন জাকেরের কাছ থেকে, ‘(সাইফ হাসান) খুবই ভালো ব্যাটিং করছেন। সে এতদিন পরে এসে যেভাবে ব্যাট করছে, যেভাবে আত্মবিশ্বাস দেখাচ্ছে, দলের জন্য ভালো দিক। অন্যদেরও অনুপ্রাণিত করবে। আশা করব সে সামনের ম্যাচেও ভালো করবে ইনশাআল্লাহ।’  

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটলিটন দাসএশিয়া কাপ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন