• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

দাম কমেছে প্রায় ১১ শতাংশ, যে কারণে জৌলুস হারাচ্ছে আইপিএল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ১৭:১৫
অ+
অ-
দাম কমেছে প্রায় ১১ শতাংশ, যে কারণে জৌলুস হারাচ্ছে আইপিএল

বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট লিগ বললে বিনা বাক্যব্যয়ে সবাই আইপিএলের নাম বলবে। কিন্তু গত দু’বছর ধরে জনপ্রিয় ক্রিকেট লিগটির দাম নিম্নমুখী! এমনটাই দাবি করা হয়েছে এক রিপোর্টে। গত দুই বছরে একধাক্কায় প্রায় ১১ শতাংশ কমেছে আইপিএলের মূল্য। কেন দাম নিম্নমুখী, রিপোর্টে তুলে ধরা হয়েছে তার সম্ভাব্য কারণও।

বিজ্ঞাপন

ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির প্রকাশিত ‘বিয়ন্ড ২২ ইয়ার্ড-দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস, দ্য প্রাইস অফ রেগুলেশন’ শীর্ষক ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর আইপিএলের মূল্য ৭৬১০০ কোটি রুপি।

কিন্তু গতবছর এই অঙ্কটা ছিল ৮২৭০০ কোটি রুপি। ২০২৩ সালে ৯২৫০০ কোটি রুপি ছিল আইপিএলের মূল্য। অর্থাৎ গত দুই বছরে আইপিএলের মূল্য ১১ শতাংশ কমে গেছে। উইমেন্স প্রিমিয়ার লিগের মূল্যও ৫.৬ শতাংশ কমে গিয়ে ১২৭৫ কোটিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

জাতীয় দল ছাড়তে দুই অজি ক্রিকেটারকে লোভনীয় প্রস্তাব আইপিএল ফ্র্যাঞ্চাইজির
আইপিএলের আগে দর্শকদের বড় দুঃসংবাদ দিলো বিসিসিআই
রাজস্থান রয়্যালসের কোচের পদ ছাড়লেন দ্রাবিড়

বিজ্ঞাপন

কেন জৌলুস হারাচ্ছে বিশ্বের ধনীতম লিগ? মূলত দু’টি কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে এই রিপোর্টে। প্রথমত, ভারতে বেটিং অ্যাপ বন্ধ করতে দেশটির কেন্দ্রীয় সরকারের নতুন আইন। সংসদে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাস করিয়ে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

অনলাইন গেমিং আইন পাস হওয়ার পর একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলা বন্ধ করে দিয়েছে। অন্তত দুই লাখ কোটি রুপির ব্যবসা ধাক্কা খেয়েছে। আইপিএলের সঙ্গে এই বেটিং অ্যাপগুলো বেশ ভালোভাবে জড়িত ছিল। কিন্তু নতুন আইনের জেরে আইপিএলের অন্তত ২ হাজার কোটি রুপির ক্ষতি হবে।

দ্বিতীয় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে আইপিএলের সম্প্রচারকে। মূলত সম্প্রচার সত্ত্ব থেকেই বিপুল আয় হয় আইপিএলের। বর্তমানে টিভি এবং লাইভ স্ট্রিমিংয়ে আইপিএলের দর্শক বাড়লেও সেই অনুপাতে আইপিএলের কোষাগার ভরেনি। কেবল ম্যাচ সম্প্রচার নয়, অন্যান্য উপায়েও ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করতে হবে আইপিএলের প্রতি, পরামর্শ ডি অ্যান্ড পি অ্যাডভাইসরির। আগামী বছরেও আইপিএলের মূল্য খুব একটা বাড়ার সম্ভাবনা নেই, মত এই প্রতিষ্ঠানটির।

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’

‘১০ বছরে অন্তত পাঁচটি আইসিসি ট্রফি আমাদের জিততেই হবে’