• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

২ রানে পাকিস্তানকে হারাল ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ১৯:০৫
অ+
অ-
২ রানে পাকিস্তানকে হারাল ভারত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদে ঠাসা। হংকং সিক্সেও তার ব্যতিক্রম হয়নি। আর এবারো পাকিস্তানকে হারিয়ে তাদের ওপর দাপট ধরে রেখেছে ভারত। ৬ ওভারের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ফল গেছে তাদের পক্ষে। 

বিজ্ঞাপন

আজ হংকংয়ে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৬ ওভারে করে ৪ উইকেটে ৮৬ রান করে। তারপর বৃষ্টির কারণে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩ ওভারে ৪৪ রান। কিন্তু আব্বাস আফ্রিদির দলের ইনিংস শেষ হয় ১ উইকেটে ৪১ রানে। ২ রানে জয় পান দিনেশ কার্তিকেরা।

অবসর নেওয়া ক্রিকেটাররা এবার ভারতের প্রতিনিধিত্ব করছেন। কার্তিক ছাড়াও রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিন্নির মতো তারকারা খেলছেন। অন্য দিকে পাকিস্তান খেলেছেন আব্বাস, খাজ়া নাফে, আব্দুল সামাদের মতো তরুণ ক্রিকেটাররা। 

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আব্বাস। প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছিলেন ভারতীয়রা। ২টি চার এবং ৩টি ছয়ে উথাপ্পা করেন ১১ বলে ২৮ রান। আরেক ওপেনার ভারত চিলপি ১৩ বলে ২৪ রান করেন ২টি করে চার এবং ছয় মেরে। বিন্নি (৪) অবদান রাখতে পারেননি। ৬ বল খেলে ১৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক কার্তিক। মোহাম্মদ শাহজাদ ১৫ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার।

বিজ্ঞাপন

জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করলেও লাভ হয়নি পাকিস্তানের। খাজা নাফে ৯ বলে ১৮ রান করেন। তার মতো অপরাজিত থাকা আব্দুল সামাদ খেলেন ৬ বলে ১৬ রানের ইনিংস।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটভারতীয় ক্রিকেটপাকিস্তানভারত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

দ্য হানড্রেড নিলামপাকিস্তানি ক্রিকেটারকে কিনল ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

নারী হানড্রেডে দল পাননি পাকিস্তানের কোনো ক্রিকেটার

নারী হানড্রেডে দল পাননি পাকিস্তানের কোনো ক্রিকেটার

দ্য হানড্রেড নিলামের আগে পাঁচ ক্রিকেটারের নাম প্রত্যাহার

দ্য হানড্রেড নিলামের আগে পাঁচ ক্রিকেটারের নাম প্রত্যাহার