• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে ধোনি ফিরবেন কি না, জানাল চেন্নাই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ নভেম্বর ২০২৫, ২০:২৯
অ+
অ-
আইপিএলে ধোনি ফিরবেন কি না, জানাল চেন্নাই

আইপিএলের গত কয়েক আসর ধরে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের কথা চাউর হয়েছে। প্রতিযোগিতার পর্দা নামার সময় হলেই গুঞ্জন শোনা গিয়েছে, এটাই তার শেষ আসর। গত কয়েক মাস ধরেও বরাবরের মতো জল্পনা ছিল, এবার কি খেলবেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক! চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথান ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের কাছে এই জল্পনার অবসান ঘটালেন।

বিজ্ঞাপন

৪৪ বছর বয়সী ধোনির ২০২৬ আইপিএলে অংশ নেওয়ার ব্যাপারে এই কর্মকর্তা বলেছেন, ‘মহেন্দ্র সিং ধোনি আমাদের বলেছেন, পরের মৌসুমে তাকে পাওয়া যাবে।’

গত মৌসুমে চেন্নাই সুবিধা করতে পারেনি। টেবিলের তলানিতে ছিল। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন ধোনি।

এই উইকেটকিপার ব্যাটার সম্ভবত আইপিএল ক্যারিয়ারের ইতি টানবেন এবারই। তাই শেষ সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে কোমর বেঁধে নামবেন তিনি।

বিজ্ঞাপন

চেন্নাই বহিষ্কৃত হওয়ার কারণে আইপিএল ক্যারিয়ারে কেবল দুই মৌসুম ভিন্ন দলে খেলেছেন ধোনি। আগামীবার খেললে এটি হবে চেন্নাইয়ের সঙ্গে তার ১৭তম এবং সব মিলিয়ে ১৯তম আসর। পাঁচবার এই ফ্র্যাঞ্চাইজিকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া ধোনি তাদের হয়ে ২৪৮ ম্যাচ খেলে করেছেন ৪৮৬৫ রান।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মহেন্দ্র সিং ধোনিআইপিএলভারতীয় ক্রিকেটচেন্নাই সুপার কিংস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা

যে কারণে আইপিএল-সংযুক্ত দলে পাকিস্তান তারকা