• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

নেলসনে ৩৯ বলের খেলা শেষে সিরিজে এগিয়ে থাকল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ১০:৫৪
অ+
অ-
নেলসনে ৩৯ বলের খেলা শেষে সিরিজে এগিয়ে থাকল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চলমান টি-টোয়েন্টি সিরিজের গত দুটি ম্যাচ উপহার দিয়েছে টানটান উত্তেজনা। ক্যারিবিয়ানরা ধ্বংসস্তুপ থেকে উঠে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের চোখে চোখ রেখে খেলেছে। যদিও তাদের লড়াই বৃথা গেছে। আরেকটি তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে দুই দল সোমবার মুখোমুখি হয়েছিল নেলসনে। কিন্তু বৃষ্টি এবার বাগড়া দিয়েছে। খেলা হয়েছে মাত্র ৩৯ বলের।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার হবে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। জয় দিয়ে এই সিরিজ শুরু করা ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ জিততে চাইবে। তাহলেই ২-২ এ ড্র হবে সিরিজটি। আপাতত ২-১ এ এগিয়ে আছে নিউজিল্যান্ড।

বিকেলে শুরু হওয়া ম্যাচে বৃষ্টি যে বাধা দেবে, সেটা আগে থেকে জানা ছিল। সময়মতো হয়েছে টস। খেলা শুরুও হয়েছে যথাসময়ে। প্রথমবার বৃষ্টি নামে পঞ্চম ওভারে। তারপর আরেকবার ৯ বল পর। আর খেলা ফেরেনি মাঠে।

এই অল্প সময়ে কাইল জেমিসন ও জ্যাকব ডাফি সুইং ও সিম দিয়ে আলিক আথানেজ ও আমির জাঙ্গুর পরীক্ষা নেন। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ও পঞ্চম ওভারের মাঝে দুটি চার ও দুটি ছয় মারে।

বিজ্ঞাপন

ষষ্ঠ ওভারে জেমস নিশাম মাঠছাড়া করেন আথানেজকে। জাঙ্গুর বাউন্ডারির পর পাওয়ার প্লে শেষে ৩৫ রান যোগ হয় ক্যারিবিয়ানদের স্কোরবোর্ডে। আর তিন বল শেষ হতেই ফের বৃষ্টি নামে, পরে আর খেলা হয়নি।

৬.৩ ওভারে ১ উইকেটে ৩৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটনিউজিল্যান্ড ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?