• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ১১:১৩
অ+
অ-
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান সিরিজ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ১৯ জানুয়ারি থেকে শারজায় তিনটি ম্যাচ খেলবে দুই দল।

বিজ্ঞাপন

ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় আইসিসি ইভেন্ট শুরুর আগে এই সিরিজকে আদর্শ প্রস্তুতি হিসেবে দেখছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোম্বে, ‘আমাদের প্রস্তুতির জন্য এই সিরিজ আদর্শ মঞ্চ। উপমহাদেশীয় কন্ডিশনে শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়াটা আমাদের কম্বিনেশন ও অ্যাপ্রোচে ধার বাড়াতে সহায়তা করবে। আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ দেবে এটা।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সুপার এইটের বেশি এগোতে পারেনি তারা। আফগানিস্তান সেমিফাইনালে পৌঁছেছিল, যা ছিল তাদের সেরা সাফল্য। 

এই দুই দল নিজেদের মধ্যে আটটি টি-টোয়েন্টি খেলেছে, ওয়েস্ট ইন্ডিজ ৫-৩ এ এগিয়ে।

বিজ্ঞাপন

তিন ম্যাচের সবগুলো হবে শারজায়- ১৯, ২১ ও ২২ জানুয়ারি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে সিইও নাসিব খান বলেছেন, ‘বিশ্বকাপের মতো ইভেন্টের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হবে আমাদের দলের লাইনআপ চূড়ান্ত করার জন্য দারুণ সুযোগ। এছাড়া প্রস্তুতিটাও দারুণভাবে ঝালাই করতে পারব আমরা।’

ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে, যেখানে তারা ২-১ এ পিছিয়ে। আফগানিস্তানের শেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে, প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল তারা। 

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটআফগানিস্তান ক্রিকেটটি টোয়েন্টি ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

দ্রাবিড়সহ ভারতের ৩ কিংবদন্তিকে সম্মাননা দিচ্ছে বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

সানরাইজার্সে পাকিস্তানি খেলোয়াড়, নিজেদের অবস্থান জানাল বিসিসিআই

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?

মিরাজ-সালমান কাণ্ডে ফিরছে মুলতানের স্মৃতি, সেদিন কোথায় ছিল ‘চেতনা’?