• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ম্যাচসেরা হয়েও খুশি হতে পারছেন না জয়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৫, ১৫:২০
অ+
অ-
ম্যাচসেরা হয়েও খুশি হতে পারছেন না জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস এবং ৪৭ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সেই সঙ্গে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। এমন জয়ের পরও কিছুটা হতাশ টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। 

বিজ্ঞাপন

প্রথম টেস্টের ম্যাচসেরা পুরস্কার জিতেছেন তরুণ এই ওপেনার। জয় এই টেস্টে খেলেছেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা ইনিংসও। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে বেশ রঙিন করেই রাখলেন তিনি। ২৮৬ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কার সাহায্যে ১৭১ রান এসেছে তার ব্যাট থেকে। 

এত অর্জনের মাঝেও কেন হতাশ তিনি, সেই প্রশ্নও উঠছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে জয় বলেন, ‘ডাবল সেঞ্চুরি করতে না পারায় একটু হতাশ লাগছে, তবে শেষ পর্যন্ত ভালোই খেলেছি। সব মিলিয়ে খুশি। মুশফিক ভাইয়ের ১০০তম টেস্ট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। এই উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, নিজের পরিকল্পনা সহজ রাখারই চেষ্টা করেছি।’

আরও পড়ুন
মুরাদ-তাইজুলের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ 

বিজ্ঞাপন

জয় সবশেষ টেস্ট ফিফটি করেছিলেন দুই বছর আগে। সবশেষ শ্রীলঙ্কা সফরে দল থেকেও বাদ পড়েছিলেন। তবে ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের কল্যাণে আবারও জাতীয় দলে ফেরেন। জয়ের ১৭১ রানের ব্যাটিংটি অপরপ্রান্তে দাঁড়িয়ে দেখেন ওপেনার সাদমান ইসলাম। দ্বিতীয় দিন ম্যাচশেষে সংবাদ সম্মেলনে জয়কে নিয়ে তিনি বলেন, ‘জয় অনেক সুন্দর ব্যাটিং করছে।’

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহমুদুল হাসান জয়বাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মাজ সাদাকাত কোয়ালিটি প্লেয়ার : সালমান

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের কঠোর পরিশ্রমের কথা বললেন মুশতাক

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

মিরাজের জায়গায় থাকলে সালমান কী করতেন?

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’

সালমানের রান আউট নিয়ে মিরাজ: ‘আমি মিস করলে সে অবশ্যই রান নিতো’