• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১২:২০
অ+
অ-
ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

ব্যাট হাতে উপভোগ্য সময় কাটাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। গতকাল (বৃহস্পতিবার) তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে আইসিসির পূর্ণ সদস্য সকল দেশের বিপক্ষে সেঞ্চুরিতে নতুন ইতিহাসের সূচনা করলেন হোপ। যদিও তার এমন কীর্তি ম্লান করে ক্যারিবীয়দের হারিয়ে দেয় নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

নেপিয়ারে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় এই উইকেটরক্ষক ব্যাটার ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় ১০৯ রান করেন। তা সত্ত্বেও তার দলের পুঁজি দাঁড়ায় ২৪৭ রান। মূলত হোপ ছাড়া অন্য কোনো উইন্ডিজ ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। বিপরীতে ডেভন কনওয়ের ৯০ রানে ভর করে কিউইরা ৫ উইকেটে জয় নিশ্চিত করে। এর মধ্য দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো স্বাগতিক নিউজিল্যান্ড।

শাই হোপ ছাড়া বিশ্বের আর কোনো ব্যাটারের সব ফরম্যাট মিলিয়েও আইসিসির সকল পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সেঞ্চুরির কীর্তি নেই। ক্যারিবীয় এই তারকা সেঞ্চুরি করেছেন– অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুটি এবং ভারতের সঙ্গে একটি সেঞ্চুরি আছে হোপের। ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেন বাকি দলগুলোর সঙ্গে। এর বাইরে হোপ চলতি বছরই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে (টি-টোয়েন্টি) সেঞ্চুরি করেন। 

— Cricbuzz (@cricbuzz) November 19, 2025

বিজ্ঞাপন

সবমিলিয়ে ১৩টি দেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ৩২ বছর এই ডানহাতি ব্যাটার। সংখ্যার হিসাবে এটিও সর্বোচ্চ। হোপ এতদিন মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের সমান ১২ দেশের সঙ্গে সেঞ্চুরির রেকর্ড ভাগাভাগি করছিলেন। তাদের দুজনকেই ছাড়িয়ে গেলেন তিনি। এ ছাড়া আরও ৯ ব্যাটারের ১১টি দেশের সঙ্গে সেঞ্চুরির নজির আছে। তারা হচ্ছেন– শচীন টেন্ডুলকার, গ্যারি কার্স্টেন, রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, হাশিম আমলা, শিখর ধাওয়ান, মার্টিন গাপটিল ও পল স্টার্লিং।

আরও পড়ুন
গ্রিনিজ-মিঁয়াদাদসহ কিংবদন্তিদের কাতারে মুশফিক
টি-টোয়েন্টিতে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড
৩৮ বছর বয়সে অভিষেক, সেই আফ্রিদি ভাঙলেন ৯২ বছর আগের রেকর্ড

সর্বোচ্চ ১২টি দেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি করার রেকর্ডটিও হোপের দখলে। সবমিলিয়ে ফরম্যাটটিতে তার সেঞ্চুরি ১৯টি। অন্যদিকে, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরি করা টেন্ডুলকার ম্যাজিক ফিগার পান ১১টি দেশের সঙ্গে। সবমিলিয়ে ১০টি দেশের মাটিতে ওয়ানডে সেঞ্চুরি করলেন হোপ। সমান ১২ দেশে সেঞ্চুরির কীর্তি আছে বিরাট কোহলি ও গেইলের। তাদের সামনে আছেন কেবল দুজন– শচীন টেন্ডুলকার ও সনৎ জয়সুরিয়া। দুজনই সমান ১২টি দেশে ওয়ানডেতে ম্যাজিক ফিগার পূর্ণ করেন।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটওয়ানডে ক্রিকেটবিশ্ব রেকর্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

সিরিজ জয়ের লক্ষ্যে কেমন হবে বাংলাদেশের একাদশ?

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

পাকিস্তানি কোচ বললেন, আমরা এক্সপোজ হয়ে গিয়েছি

পাকিস্তানি কোচ বললেন, আমরা এক্সপোজ হয়ে গিয়েছি